ইরানে হামলা স্থগিত রাখার কথা ভাবছেন ট্রাম্প!

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

তেহরান কিংবা ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে ইরানের ওপর সামরিক হামলা আপাতত স্থগিত রাখার কথা চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে পরিচিত তিন ব্যক্তির বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

চলমান এই সংঘাতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কখনো সামরিক আক্রমণ বাড়ানোর হুমকি দিচ্ছেন, আবার কখনো সংঘাত কমিয়ে আনার ইঙ্গিত দিচ্ছেন। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে শুরু হওয়া এই অজনপ্রিয় সংঘাত কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে এবং গোয়েন্দা ব্রিফিংয়ের পর ট্রাম্প জানিয়েছেন, তিনি নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকার কথা বিবেচনা করছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর নেতাদের অনুরোধের প্রতিও তিনি সহানুভূতি প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি চাইলে এখনই এর অবসান ঘটাতে পারি, তবে যে দেশগুলোকে সুরক্ষা দিতে চাই তাদের অনুরোধে আমরা বিষয়টি একটু দীর্ঘ ও আরও শান্ত্বিপূর্ণ উপায়ে করছি।

মূলত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা চাপের মুখেই এই নরম সুর ট্রাম্পের। এই সংঘাতে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মার্কিন ভোটারদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে রাজনীতিতেও; গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। ভোটারের ক্ষোভের মুখে খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও স্বীকার করেছেন যে, এই যুদ্ধের কারণেই রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে।

এদিকে গত দুই সপ্তাহে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে ইরানের ওপর নতুন করে হামলা না চালানোর অনুরোধ পেয়েছেন ট্রাম্প। বিশেষ করে ৩১ অক্টোবর বিন সালমানের সঙ্গে ফোনালাপে সৌদি যুবরাজ অর্থনৈতিক নিষেধাজ্ঞার কার্যকারিতার কথা তুলে ধরে নির্বাচন পর্যন্ত হামলা স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। তবে ট্রাম্প এ বিষয়ে কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেননি।

অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইতিমধ্যে ইরানের অর্থনীতিকে মারাত্মক চাপে ফেলেছে। এই পরিস্থিতিতে নতুন করে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তেহরানকে আলোচনার টেবিলে তাদের দাবি থেকে বড় কোনো ছাড় দেওয়ানোর ক্ষেত্রে তা খুব একটা কাজে আসবে না। তাছাড়া যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার নিখুঁত অস্ত্রের ভাণ্ডারও আশঙ্কাজনক পর্যায়ে নেমে এসেছে।

তবে সামরিক প্রস্তুতিও বজায় রেখেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে থাকা দুটি বিমানবাহী রণতরীর পাশাপাশি আরেকটি রণতরী সেখানে পাঠানো হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা নতুন করে সামরিক অভিযানের জন্য চাপ অব্যাহত রাখলেও, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বড় ধরনের যুদ্ধ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে ট্রাম্প এখন বেশ সতর্ক অবস্থান নিয়েছেন।

 

একাত্তর/এআরএস
ক্ষমতার পালাবদলের ঠিক আগমুহূর্তে ইসরায়েলি রাজনীতিতে শুরু হয়েছে এক অদ্ভুত ও রুদ্ধদ্বার নাটক! গত ২৭ অক্টোবরের নির্বাচনে নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও যেন পিছু হটছেন না বিদায়ী প্রধানমন্ত্রী...
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীর তীরে নোঙর করা এক বিলাসবহুল প্রমোদতরীকে সজোরে ধাক্কা দিয়েছে একটি ট্যাংকার জাহাজ। শুক্রবার দুপুরের এই ভয়াবহ সংঘর্ষের ফলে প্রমোদতরীটি উল্টে পানিতে ডুবে যায়। এ...
জাপানের ওকিনাওয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবার কূটনৈতিক প্রচেষ্টার সামনের সারিতে চলে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই সংকট নিরসনে তিনি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি...
শীতের হিমেল হাওয়া বইতে শুরু করলেই একসময় লাল ইটের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুখর হয়ে উঠত হাজারো অতিথি পাখির কলতানে। সবুজ অরণ্য আর স্বচ্ছ জলের লেকগুলো হয়ে উঠত পরিযায়ী পাখিদের নিরাপদ...
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। চোটের কারণে সাদ উদ্দিন ছিটকে যাওয়ায় তার...
ক্ষমতার পালাবদলের ঠিক আগমুহূর্তে ইসরায়েলি রাজনীতিতে শুরু হয়েছে এক অদ্ভুত ও রুদ্ধদ্বার নাটক! গত ২৭ অক্টোবরের নির্বাচনে নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও যেন পিছু হটছেন না বিদায়ী প্রধানমন্ত্রী...
রাজধানীর ব্যস্ত সড়কে ছুটে চলা গাড়ির জানালায় হঠাৎ উঁকি দেয় কিছু নিষ্পাপ মুখ। কারও হাতে তাজা ফুল, কেউবা ছুটছে টুকিটাকি জিনিস নিয়ে। আবার কারও দিন ফুরায় হোটেলের আগুনঝরা চুলার পাশে। জীবিকার তাগিদে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর