২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা সানন্দে গ্রহণ করেন। 

বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েটে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান তিনি।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লেখা আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান তিনি।

বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে এবং পূর্ববর্তী নেতৃত্বের গড়ে তোলা ঐতিহ্য ও ধারাবাহিকতা এগিয়ে নিতে আন্তরিকভাবে আগ্রহী।

সাক্ষাতে শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে রাষ্ট্রপতির নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন হুমায়ুন কবির। এ প্রসঙ্গে তিনি জনকল্যাণমুখী উন্নয়ন মডেল বাস্তবায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন। এ ছাড়া বাংলাদেশ সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির বিষয়েও আলোচনা করেন তিনি।

সাক্ষাতের সুযোগ দেওয়ায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

একাত্তর/কেআই
বিশ্ব রাজনীতির সকল নজর এখন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের দিকে! এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বুধবার সন্ধ্যায় গালা ডিনারের সময়ই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন রাশিয়ার...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৭৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
কোরীয় উপদ্বীপের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সংলাপসহ যে কোনো ইতিবাচক প্রচেষ্টাকে চীন সমর্থন করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়। বুধবার...
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর