একদিনে হাম উপসর্গে আরও ছয় মৃত্যু, মোট ১৩২৯

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৭৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৫৯টি শিশু। 

বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা দুই লাখ ২৫ হাজার ৩৩৯ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা ২৫ হাজার ৭৮৬। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই লাখ ১৬ হাজার ৩৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গেই ছয়টি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০৫ ও এর উপসর্গ নিয়ে শিশুসহ এক হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু এক হাজার ৩২৯।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫৫৩ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২২৪ জন) ও সিলেট (১৫৯ জন)।

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ৩৫, ময়মনসিংহে ১২৪, বরিশালে ১৪৩, খুলনায় ৯১ ও রংপুরে ৪৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২৩ সেপ্টেম্বর একদিনে ১১ মৃত্যুর খবর আসে।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি এক হাজার ৩১৮ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে এক হাজার ৬৮২...
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগের উপসর্গে আট জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও পাচঁ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৭১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা থামছে না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও এক হাজার ২৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের...
বিশ্ব রাজনীতির সকল নজর এখন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের দিকে! এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বুধবার সন্ধ্যায় গালা ডিনারের সময়ই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন রাশিয়ার...
কোরীয় উপদ্বীপের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সংলাপসহ যে কোনো ইতিবাচক প্রচেষ্টাকে চীন সমর্থন করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়। বুধবার...
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনেই রাজধানী ঢাকায় ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে একের পর এক এমন বিস্ফোরণের ঘটনার মধ্যেও দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর