আগামী ৫৫ বছরে ভারতে কমবে হিন্দু, বাড়বে মুসলিম

পিউ রিসার্চের পূর্বাভাস

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে শতাংশের হারে কিছুটা বদল এলেও ভারতে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকবেন। ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার ৭৯ শতাংশ হিন্দু থাকলেও ২০৭০ সালে তা কমে ৭৬ শতাংশে দাঁড়াতে পারে; অন্যদিকে একই সময়ে মুসলিম জনসংখ্যার হার ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে পৌঁছাতে পারে।

গবেষণায় বলা হয়েছে, ভারতের এই জনমিতিক পরিবর্তনের পেছনে ধর্মান্তরের চেয়ে বয়সের কাঠামো ও সন্তান জন্মদানের হারের পার্থক্যই মূল কারণ। ২০২০ সালে ভারতীয় মুসলমানদের মধ্যম বয়স ছিল ২৪ বছর, যেখানে হিন্দুদের মধ্যম বয়স ছিল ২৯ বছর। পাশাপাশি ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে মুসলিম নারীদের ক্ষেত্রে প্রতি নারীতে গড়ে ২ দশমিক ৩টি এবং হিন্দু নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৮টি সন্তান জন্মদানের হার পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও ১৯৯২ সালের তুলনায় দুই সম্প্রদায়ের সন্তান জন্মদানের হারের ব্যবধান অর্ধেকে নেমে এসেছে এবং ভবিষ্যতে তা আরও কমবে বলে মনে করছেন গবেষকরা।

প্রতিবেদন বলছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ভারতে হিন্দু জনসংখ্যা ১৭ কোটি ৬০ লাখ বাড়বে এবং ২০৭০ সালেও দেশটির মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি হিন্দু থাকবেন; ফলে মুসলিম জনসংখ্যা হিন্দুদের ছাড়িয়ে যাওয়ার যে দাবি প্রায়ই তোলা হয়, তার কোনো ভিত্তি এই গবেষণায় নেই।

এ সময়ে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখে দাঁড়াতে পারে, যা ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত করবে।

২০৭০ সালে পাকিস্তান ৪৬ কোটি ১০ লাখ মুসলিম জনসংখ্যা নিয়ে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছাতে পারে এবং বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেড়ে ২১ কোটি ৮০ লাখে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০৭০ সালেও ভারত ও নেপাল বিশ্বের একমাত্র দুটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে থাকবে।

 

একাত্তর/এআরএস
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ বৈশ্বিক মুসলিম জনসংখ্যার বণ্টন ও অনুপাতে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি...
বিশ্বজুড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসেছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান চরম উত্তেজনা এবং সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কার মধ্যেই বুধবার ইসরাইল সফর করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তেল আবিবে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে...
বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের...
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। 
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে একের পর এক নতুন মডেল আনছে গুগল। ‘জেমিনাই ৪ কার্বন’ ও ‘জেমিনাই ৪ হাইড্রোজেন’ আনার কয়েক দিনের মাথায় বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে মাঝারি সারির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর