পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার পাওয়া যায়।

শনিবার সকাল ৭টার দিকে ১৫টি দানবাক্স খোলা হয়। পরে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার জন্য নেওয়া হয়। গণনার একপর্যায়ে স্বর্ণের চামচ ও বাটির সন্ধান মেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দিন। দানবাক্সে নগদ টাকার পাশাপাশি স্বর্ণের চামচ ও বাটি পাওয়ার বিষয়টি উপস্থিত লোকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। 

উল্লেখ্য, প্রায় চার মাস ২৪ দিন পর শনিবার পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এসব টাকা গণনার কাজ চলছে। দুপুর আড়াইটা পর্যন্ত ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে।

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।‎

একাত্তর/কেএম
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই যেন টাকার খনি! প্রায় পাঁচ মাস পর খোলা দানবাক্সগুলো থেকে এবার মিলেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া গণনায় প্রথম তিন...
দীর্ঘ চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এবার দানবাক্সে জমা পড়া অর্থের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা...
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও মোস্ট ওয়ান্টেড এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনজিত ঘোষ (৭৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) তার জামিন মঞ্জুর হওয়ার পর সোমবার (৯ নভেম্বর) কারাগার থেকে...
রক্ত দিয়ে লেখা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মানলেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার...
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার, সন্ধ্যার পর কালিয়া পৌরসভার...
হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
চীনে অনুষ্ঠিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাব দিয়ে ইউক্রেনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর