হরমুজে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

শনিবার (২১ নভেম্বর) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে ইরানের বাহিনীর হাতে যুক্তরাষ্ট্রের ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত হলো বলে দাবি করেছে তারা।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর মধ্যে এ ঘটনা ঘটল।

এর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছিল। এর পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলাও বেড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ শান্তিকালীন সময়ে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন। এতে নৌপরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, বেড়েছে বিশ্ববাজারে জ্বালানির দাম এবং সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে সেটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জুলাই থেকে বিভিন্ন সময়ে আবারও হামলার ঘটনা ঘটেছে।

গত আগস্টে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্র ৪৫টি এমকিউ-৯ ড্রোন হারিয়েছে। এটি দেশটির মোট ড্রোনবহরের প্রায় ২৫ শতাংশ। এসব ড্রোনের মূল্য ১৩০ কোটি ডলারের বেশি।

সূত্র: আল-জাজিরা 

একাত্তর/কেআই
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সম্মেলনে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে...
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে সাময়িক বিরতির পর ফের উত্তেজনা চরমে পৌঁছেছে। মঙ্গলবার, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার পরপরই...
মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। জাহাজে হামলার ঘটনা অব্যাহত থাকলেও হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন প্রায় যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে এসেছে। এতে বিশ্ববাজারে তেলের...
রক্ত দিয়ে লেখা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মানলেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার...
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার, সন্ধ্যার পর কালিয়া পৌরসভার...
চীনে অনুষ্ঠিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাব দিয়ে ইউক্রেনের...
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৫ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর