তিন ঘণ্টাতেই ১০ কোটি পার, ভাঙার পথে সব রেকর্ড

পাগলা মসজিদের দানবাক্স

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই যেন টাকার খনি! প্রায় পাঁচ মাস পর খোলা দানবাক্সগুলো থেকে এবার মিলেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া গণনায় প্রথম তিন ঘণ্টাতেই, অর্থাৎ দুপুর সাড়ে ১২টার মধ্যেই গুনে ফেলা হয়েছে ১০ কোটি টাকা! কড়া পুলিশি পাহারায় গণনা করা এই বিপুল অর্থ ইতিমধ্যে ব্যাংকে পাঠানো হয়েছে। বস্তার পাহাড় দেখে সংশ্লিষ্টরা ধারণা করছেন, এবার অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে পাগলা মসজিদের দান।

শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়। বাক্স খুলতেই বেরিয়ে আসে টাকার স্তূপ, যা ভরা হয় ৫১টি বড় বস্তায়। সকাল সাড়ে ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন ৫১ বস্তা টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পরপরই পুরোদমে শুরু হয় টাকা গণনার বিশাল কর্মযজ্ঞ।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টার গণনাতেই ১০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ প্রথম তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনার এই তথ্য নিশ্চিত করেছেন। এখনো বিপুল পরিমাণ বস্তার টাকা গণনা বাকি থাকায় চূড়ান্ত অঙ্ক কত কোটিতে গিয়ে ঠেকে, তা নিয়ে কিশোরগঞ্জসহ সারা দেশের মানুষের মধ্যে তুমুল কৌতূহল তৈরি হয়েছে।

 

একাত্তর/এআরএস
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার...
দীর্ঘ চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এবার দানবাক্সে জমা পড়া অর্থের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা...
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও মোস্ট ওয়ান্টেড এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনজিত ঘোষ (৭৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) তার জামিন মঞ্জুর হওয়ার পর সোমবার (৯ নভেম্বর) কারাগার থেকে...
রক্ত দিয়ে লেখা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মানলেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার...
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার, সন্ধ্যার পর কালিয়া পৌরসভার...
হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
চীনে অনুষ্ঠিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাব দিয়ে ইউক্রেনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর