এআই ও ডিজিটাল মাধ্যমে নারী-শিশু নির্যাতন বাড়ছে: শামা ওবায়েদ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির অপব্যবহারে নারী ও শিশু নির্যাতনের ধরন ও সংখ্যা দুটিই বেড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ডিজিটাল ও সামাজিক সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর নেদারল্যান্ডস দূতাবাসে আয়োজিত ‘অরেঞ্জ ডোর ক্যাম্পেইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নারী ও শিশুদের ওপর নির্যাতনের নতুন নতুন ধরন তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আরও সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কেবল একটি প্রতিষ্ঠানের প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য সরকারি-বেসরকারি সংস্থা, তরুণ সমাজ ও সাধারণ নাগরিকদের সমন্বিতভাবে এবং সচেতনতার সঙ্গে কাজ করতে হবে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অংশীদারত্বে এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বাস্তবায়নে পরিচালিত ‘সমতায় তারুণ্য-ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ ক্যাম্পেইন শুরু হয়েছে।

উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে বিশ্বব্যাপী শুরু হতে যাওয়া ‘১৬ দিনের অ্যাক্টিভিজম’ এর প্রাক্কালে তরুণদের সম্পৃক্ত করে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে এই ক্যাম্পেইনটির যাত্রা শুরু হলো।

একাত্তর/কেআই
বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ও...
শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন,‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে বিবিসির...
রোহিঙ্গা সমস্যা সমাধানের মতো জাতীয় স্বার্থ ও মানবাধিকারের ইস্যুগুলোতে একটি সার্বিক জাতীয় রাজনৈতিক সমঝোতা জরুরি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সিরিয়ার সেনাদের মাইন অপসারণের প্রশিক্ষণ দিতে দেশটিতে আবারও সেনা পাঠানোর পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ক্ষমতায় আসার পর সিরিয়ায় এটিই হতে পারে যুক্তরাষ্ট্রের প্রথম...
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে স্বাগতিকেরা। ৯৮ ওভার...
ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ কোনো ভুল করলে চলমান সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করবে তেহরান। একই সঙ্গে ইরানের সাতটি শর্ত পূরণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর