কলম্বিয়ায় সুপারমার্কেটে জিম্মি নাটকের অবসান

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

কলম্বিয়ার উপকূলীয় শহর কার্টাজেনার একটি সুপারমার্কেটে প্রায় দিনব্যাপী চলা জিম্মি সংকটের অবসান ঘটিয়ে বাকি সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার ভোরে, যৌথ অভিযানে এক অপহরণকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। এর আগে দেশটির ভিলাভিসেনসিও শহরে কার বোমা বিস্ফোরণে ২২ জন আহত হন।

বুধবার স্থানীয় সময় রাত দেড়টায় কার্টাজেনা থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানান, জাতীয় পুলিশ ও সামরিক বাহিনীর যৌথ অভিযানে সব জিম্মিকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। আত্মসমর্পণের সুযোগ প্রত্যাখ্যান করা ওই সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য অভিযানে নিহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

একটি শপিং মল থেকে নগদ অর্থ বহনকারী সাঁজোয়া গাড়ি ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টার পর পুলিশের দ্রুত তৎপরতায় সশস্ত্র ব্যক্তিরা লা কাস্তেলানা এলাকার ‘এক্‌সিতো’ সুপারমার্কেটে ঢুকে প্রায় ৩০ জনকে জিম্মি করেছিল; এর মধ্যে মঙ্গলবারই ১০ জন মুক্তি পেয়েছিলেন। অভিযান চলার সময় রাফায়েল নুনেজ বিমানবন্দরের একটি রানওয়ে সামরিক বাহিনী ব্যবহার করায় প্রায় ৪৫ মিনিট অবতরণ স্থগিত রাখা হয়েছিল।

কার্টাজেনায় যাওয়ার আগে ভিলাভিসেনসিও শহর পরিদর্শন করেন প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা। মেটা অঙ্গরাজ্যের রাজধানী ভিলাভিসেনসিওতে সরকারি কার্যালয়ের কাছে রাতভর হওয়া কার বোমা হামলায় ২২ জন আহত হন। মেয়র আলেক্সান্ডার বাকেরো সানাব্রিয়া জানান, অধিকাংশের আঘাত সামান্য হলেও অস্ত্রোপচারের পর একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বিস্ফোরণে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় ৫০০ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যানকারী সাবেক ফার্ক বিদ্রোহীদের একটি বিচ্ছিন্ন গোষ্ঠীকে এই হামলার জন্য দায়ী করেছে সরকার। বিস্ফোরণস্থলে মঙ্গলবার প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা ‘নার্কো-সন্ত্রাসীদের’ হুঁশিয়ারি দিয়ে বলেন, রক্তপাত ও ক্ষয়ক্ষতির চড়া মূল্য দিতে হবে এবং এই হামলা বিনা শাস্তিতে পার পাবে না।

একাত্তর/এআরএস
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।
সিটি কর্পোরেশনসহ নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল পরিসরে তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, আজকের তরুণরা নাগরিক...
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি বন্যাকবলিত অননুমোদিত স্বর্ণখনিতে আটকে পড়া ডজনখানেক শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বুধবার পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর