সিআইএ ও মার্কিন গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই) অতি গোপনীয় তথ্য ব্যবস্থায় সাইবার অনুপ্রবেশ বা তথ্য লঙ্ঘনের ঘটনা ঘটেছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি সরকারি সংস্থা ও বড় প্রতিষ্ঠান রহস্যময় প্রযুক্তিগত বিভ্রাট ও হ্যাকিংয়ের শিকার হওয়ার প্রেক্ষাপটে নতুন এই সাইবার অনুপ্রবেশের খবর সামনে এল।

নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সংস্থা দুটি সম্প্রতি তাদের ‘ওপেন-সোর্স ইন্টেলিজেন্স’ ডেটাবেজে অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত করেছে। গোয়েন্দা বিশ্লেষণের কাজে ব্যবহৃত এই ডেটাবেজগুলোতে বাণিজ্যিক ভেন্ডরদের কাছ থেকে কেনা উন্মুক্ত তথ্য, যেমন সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও স্যাটেলাইট চিত্র সংরক্ষিত থাকে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সাইবার অনুপ্রবেশের ফলে অন্যান্য সরকারি সংস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তকারীরা হ্যাকারদের পরিচয় শনাক্ত করতে পেরেছেন কি না, সে বিষয়ে সূত্রগুলো কিছু জানায়নি।

যুক্তরাষ্ট্রের সরকারি ডেটাবেজগুলোতে ধারাবাহিক কয়েকটি বড় ধরনের হ্যাকিং ও প্রযুক্তিগত বিপর্যয়ের পর সিআইএ ও ওডিএনআইয়ে অনুপ্রবেশের এ ঘটনা ঘটল। গত সপ্তাহে সিএনএন জানায়, কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হ্যাকারদের কবলে পড়েছে এফবিআইয়ের ‘ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার’।

এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাকিংয়ের বিষয়টি অনেকটা নিশ্চিত করে বলেন, এটি মোটেও ভালো খবর নয় এবং বিষয়টি তাঁর পছন্দ হয়নি। এ ছাড়া নেক্সটগভের প্রতিবেদন অনুযায়ী, একটি সাইবার নিরাপত্তা ঘটনার কারণে মার্কিন কৃষি বিভাগের কৃষকদের অর্থ পরিশোধের অনলাইন টুলও সম্প্রতি ব্যাহত হয়েছে।

অন্যদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) পাশাপাশি বেশ কয়েকটি বড় ব্যাংক ও মাইক্রোসফটের মতো বেসরকারি প্রতিষ্ঠানেও প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে।

এর মধ্যে চলতি মাসের শুরুর দিকে নির্ধারিত রক্ষণাবেক্ষণের সময় ‘সাময়িক অবনতির’ কারণে এনএসএ-এর গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ‘এনএসএনেট’ প্রায় চার দিন অফলাইনে ছিল। তবে এসব প্রতিষ্ঠান কোনো সাইবার হামলার কথা স্বীকার করেনি।

এনএসএ, এফএএ, ব্যাংক ও মাইক্রোসফটে সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাটের পেছনে কোনো সাইবার অপরাধী বা রাষ্ট্র-সমর্থিত হামলার প্রমাণ নেই বলে বারবার দাবি করে আসছেন মার্কিন কর্মকর্তারা।

গত সপ্তাহে হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন বলেন, এগুলো রক্ষণাবেক্ষণ ও কারিগরি পরিবর্তনের সঙ্গে যুক্ত বিচ্ছিন্ন বিভ্রাট; কোনো সমন্বিত বা রাষ্ট্র-সমর্থিত হামলা নয়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই সুরে জানিয়েছেন, এসব বিভ্রাটের সঙ্গে সাইবার অপরাধীদের কোনো সম্পর্ক নেই এবং প্রতিটি ঘটনার কারণ সম্পূর্ণ আলাদা।

তথ্যসূত্র: ফোর্বস

 

একাত্তর/এআরএস
মার্কিন নৌ অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। বুধবার তিনি বলেন, দেশের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন ও খালাস উল্লেখযোগ্য হারে...
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা ওয়াশিংটন বন্ধ করতে পারবে...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর প্রায় ৯ মাস পর ওয়াশিংটন এবং তেল আবিবে একটি উদ্বেগজনক প্রশ্ন সামনে আসছে: তেহরান কি এখনো পর্যাপ্ত তাদের সামরিক সক্ষমতা ধরে রেখেছে, যা নতুন...
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতন এবং মধ্যপ্রাচ্যে ইরানের হামলা বেড়ে যাওয়ার পেছনে নিজ দেশের বিরোধী দল ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা (মে ২০২৬)–এ সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষ ১০ জন নবীন চিকিৎসককে সম্মাননা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল।...
আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও লিটন দাসের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করে ২৮ ধাপ এগিয়েছেন হৃদয়। আর ১২০ রানের...
গত অক্টোবরের নির্বাচনের পর নতুন সরকার গঠনের লক্ষ্যে একটি ডানপন্থী দলের সঙ্গে জোট চুক্তিতে একমত হয়েছে ইসরায়েলি বিরোধী নেতা গাদি আইজেনকোটের দল। মধ্যপন্থী দল ‘ইয়াশার’ মঙ্গলবার জানায়, আভিগদর...
চাঁদপুরের পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। চেকপোস্টে এক তরুণের মুঠোফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর