ইরান সমর্থিত সশস্ত্র সদস্যদের ৭২৬ অবস্থানে হামলা, হতাহত ১২১

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় হুতিদের অবস্থান লক্ষ্য করে ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় হুতিদের ১২১ যোদ্ধা ও কমান্ডার নিহত অথবা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ইয়েমেনের ভোর’ নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। এর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা রয়েছে।

এসব হামলায় হুতিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে লড়াইয়ের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুতিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও রসদ সরবরাহে নিয়োজিত বাহিনীকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

ইয়েমেনে সংঘাতের তীব্রতা বাড়ার মধ্যে এ অভিযান চালানো হলো। হুতিদের বিরুদ্ধে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) হুতিসংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু।

তবে ইয়েমেনের সরকারি বাহিনীর দেওয়া হতাহতদের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল-জাজিরা 

একাত্তর/কেআই
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সংঘাত আরও দীর্ঘ করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আগামী বছর পর্যন্ত এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন পশ্চিমা কর্মকর্তারা। যুদ্ধক্ষেত্রে নানা ধরনের...
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের মোড় ঘুরল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ ছেড়ে পিছু হটেছে। এর ফলে...
তেহরান কিংবা ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে ইরানের ওপর সামরিক হামলা আপাতত স্থগিত রাখার কথা চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে পরিচিত...
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের গতিপথ নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার গভীর রাতে এক বার্তায় তিনি জানান, ইরানের ওপর এই মুহূর্তে নতুন করে আর...
রুশ রাজধানী মস্কো লক্ষ্য করে এক রাতেই চার শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, রাজধানী অভিমুখে আসা ড্রোনগুলোর মধ্যে...
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন...
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌপথের নিরাপত্তা এবং সামুদ্রিক অভিযান নিয়ে ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডারের একের পর এক দাবি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক...
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৯৪৯ জন রোগী। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর