মুকুট ছাড়াই বিশ্বমঞ্চে মাহির বড় অর্জন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ফলে মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে গেছেন তিনি। তবে প্রতিযোগিতায় বড় অর্জন নিয়ে দেশে ফিরছেন এই বাংলাদেশি সুন্দরী। দর্শকদের ভোটে সুইমস্যুট ও ইভনিং গাউন, দুই বিভাগেই বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন মাহি।

প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী উপস্থিতি দিয়ে নজর কেড়েছিলেন মাহি। অন্য প্রতিযোগীদের অনেকেই বিকিনি বেছে নিলেও তিনি হাজির হন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে। পোশাকটির পেছনে ছিল ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়। প্রচলিত ধারার বাইরে গিয়ে এমন সাজ বেছে নেওয়া এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পান তিনি। এবার সেই বিভাগেই দর্শকদের ভোটে সেরার স্বীকৃতি পেলেন মাহি।

ছবি: সংগৃহীত

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান তিনি। মাহি লেখেন, মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সুইমস্যুট ও ইভনিং গাউন, এই দুই বিভাগেই দর্শকদের ভোটে বিজয়ী হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার কথাও জানান তিনি।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন শুধু তার একার নয়, বরং দেশের প্রতিটি মানুষের বলে মনে করেন মাহি। বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পুরো প্রতিযোগিতার যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া, উৎসাহ ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলেও জানান মাহি। প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি বলে অভিহিত করেন তিনি। পোস্টের শেষে দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে লেখেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’

সেরা ৩০-এ জায়গা না হলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে বিজয় এবং জাতীয় পোশাক বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি মাহির মিস ইউনিভার্স যাত্রাকে দিয়েছে আলাদা মাত্রা।

একাত্তর/কেআই
সৌন্দর্য প্রতিযোগিতার চিরাচরিত ছক ভেঙে দিয়ে মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মঙ্গলবার  রাতে নিজ দেশের মাটি সান জুয়ানের হোসে মিগুয়েল...
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা পাননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে প্রতিযোগিতায় অংশ নিলেও...
বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। নিজ দেশের মাটিতে এই জয় পেয়েছেন তিনি।
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৭৫তম মিস ইউনিভার্সের জমকালো পর্দা উঠতে যাচ্ছে আগামী ২৪ নভেম্বর। পুয়ের্তো রিকোর সান জুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হতে...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে একান্ত ব্যক্তিগত অনুভূতি ও গোপন কথা ভাগ করে নেওয়ার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তা সামনে এনেছে জনপ্রিয় স্টার্টআপ ক্যারেক্টার.এআই (Character.AI)। দেউলিয়া...
কর আদায় বাড়াতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসার খরচ কমাতে রিয়েল টাইম বাজারভিত্তিক লেনদেনে গুরুত্ব দিচ্ছে সরকার। জনগণ ও...
দেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের...
আওয়ামী লীগ দেড় যুগ ধরে দেশের মানুষের অর্থ লুট করে অর্থনীতি ধ্বংস করেছে। সেই লুটের টাকায় দলটি এখন দেশকে ধ্বংস করার অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর