তামিম জানালেন টেস্ট ক্রিকেটকেও বিদায় বলেছেন মুশফিক

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাংবাদিক সম্মেলনকক্ষে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এ তথ্য জানান।

টেস্ট থেকে সরে দাঁড়ানোর মধ্য দিয়ে ২০০৫ সালে শুরু হওয়া মুশফিকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটবে। তিন সংস্করণ মিলিয়ে দেশের হয়ে ১৬ হাজারের বেশি রান করেছেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেন মুশফিক।

সাংবাদিক সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, মুশফিকের অনুরোধেই তিনি অবসরের এই ঘোষণা দিলেন। তামিম বলেন, মুশফিক বেশ কয়েক দিন আগেই আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিরো। এর পর থেকে তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিলো। আমি তাকে বলেছিলাম, একটি সাংবাদিক সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা নিজেই ঘোষণা করতে। তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম।

নিজের এমন চাওয়ার কারণ ব্যাখ্যা করে তামিম আরও বলেন, কারণ, বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান আছে। আমি চেয়েছিলাম, তার মতো একজন ক্রিকেটারের বিদায়ের ঘোষণাটা যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে হোক। তবে মুশফিকের অনুরোধেই শেষ পর্যন্ত আমাকে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে হচ্ছে।

রঙিন পোশাকের দুই সংস্করণ থেকে বিদায়ের ঘোষণা মুশফিক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে দিয়েছিলেন। তবে টেস্ট ছাড়ার বিষয়ে নিজে সামনে না এসে বোর্ড সভাপতির মাধ্যমে খবরটি জানানোর অনুরোধ করেন তিনি।

একনজরে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের পরিসংখ্যান

টেস্ট: ১০৮ ম্যাচে ১৪ সেঞ্চুরিসহ ৭,০৬২ রান।

ওয়ানডে: ২৭৪ ম্যাচে ৯ সেঞ্চুরিতে ৭,৭৯৫ রান।

টি-টোয়েন্টি: ১০২ ম্যাচে ১,৫০০ রান।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার পাশাপাশি টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) ও ডাবল সেঞ্চুরির (৩টি) কীর্তিও তার দখলে।

একাত্তর/এসি
কুঁচকির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া ম্যাচটির আগে শনিবার...
যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ওমরাহ হজ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার...
টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত মাত্র ৮৪ জন ক্রিকেটার ১০০ টেস্ট খেলার কীর্তি গড়তে পেরেছেন। মুশফিকুর রহিম তাদের একজন।
মুশফিকুর রহিমের শততম টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 
রুশ রাজধানী মস্কো লক্ষ্য করে এক রাতেই চার শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, রাজধানী অভিমুখে আসা ড্রোনগুলোর মধ্যে...
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌপথের নিরাপত্তা এবং সামুদ্রিক অভিযান নিয়ে ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডারের একের পর এক দাবি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক...
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৯৪৯ জন রোগী। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট...
পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদ শহরে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন শিক্ষার্থী নিহত এবং আরও প্রায় ১১০ জন আহত হয়েছেন। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মান্তিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর