নিউইয়র্কে ইতিহাস গড়লেন শাহানা ও সোমা

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০১:৩৩ পিএম

নিউইয়র্কে রীতিমতো ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী। তাদের মধ্যে নিউইয়র্ক সিটি নির্বাচনে প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত এবং মুসলিম নারী হিসেবে অনন্য নজির স্থাপন করলেন শাহানা হানিফ। ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯ থেকে কাউন্সিলওম্যান হয়েছেন তিনি। এছাড়া কুইন্সের সিভিল কোর্টের বিচারপতি পদে নির্বাচিত হয়েছেন সোমা সাঈদ।

বেসরকারি ফলাফলে এরই মধ্যে বিজয়ের বার্তা পেয়ে গেছেন তারা। মঙ্গলবার দিনভর ভোট দিয়েছেন নিউইয়র্কের মানুষ। রাত ১০টার আগেই ফলাফল পরিস্কার হয়ে যায়। 

গুরুত্বপূর্ণ নির্বাচনে দুই প্রার্থীর বিজয়ে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উৎসব শুরু হয়ে গেছে। বিশ্ব রাজধানীখ্যাত নিউ ইয়র্কের কাউন্সিলম্যান পদটি খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ দলীয় মনোনয়নও নিশ্চিত করতে পারেনি। 

একই সঙ্গে কুইন্স কাউন্টির বিচারপতির মতো অত্যন্ত সম্মানজনক এই পদেও বাংলাদেশি একজন প্রার্থী বিজয়ী হলেন। 

বিজয়ী হওয়ার সংবাদ পেয়ে শাহানা হানিফ এবং সোমা সাঈদের নির্বাচনী শিবিরেও উৎসবের আমেজ। ব্রুকলিনে নিজের নির্বাচনী কার্যালয়ে দেয়া বক্তব্যে শাহানা হানিফ বলেন, একজন বাংলাদেশি হিসেবে, একজন মুসলিম নারী হিসেবে তার বিজয় বড় একটি মাইলফলক। 

আরও পড়ুন: পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাগাইড়

image


শাহানা আরো বলেন, তিনি বিজয়ী হয়েছেন সাধারণ মানুষের পক্ষে লড়াই করার জন্য। তাদের জন্য কাজ করার মধ্য দিয়ে সেই লড়াই চালিয়ে যাবেন। 

আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইসমসহ বিভিন্ন গণমাধ্যম শাহানা হানিফের বিজয়ের সংবাদটি অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। 

নিউইয়র্ক টাইমস লিখেছে, 'একজন মুসলিম নারী হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কের কাউন্সিলওম্যান হয়ে ইতিহাস গড়লেন শাহানা হানিফ'। 

এদিকে বিজয়ী হওয়ার পর সোমা সাঈদ এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই জয় তার একার নয়। পুরো অভিবাসী সমাজের জয়। বাংলাদেশি হিসেবে তিনি গর্বিত। এখন ন্যয়ের পক্ষে নিজের প্রতিশ্রুতি পূরণে কাজ করে যেতে চান তিনি।


একাত্তর/আরএইচ

অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৫২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের...
পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও এক বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় রোববার...
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি সোফা কারখানায় আগুনে তিন বাংলাদেশির প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে।স্থানীয় সয়...
চলে গেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বার্ধক্যজনিত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বরেণ্য এই অর্থনীতিবিদের বয়স হয়েছিল...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর