মার্কিন ফেডারেল বিচারপতি মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৫:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল বিচারপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়নে প্রথম মুসলিম-আমেরিকান নারী হিসেবে ফেডারেল আদালতে বিচারকের নিয়োগ পেতে যাচ্ছেন তিনি। মার্কিন সিনেট মনোনীত ৪৪ বছর বয়সী এই আইনজীবী চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে দায়িত্ব পালন করবেন। খবর মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেসের। 

বুধবার (১৯ জানুয়ারি) হোয়াইট হাউজ এক বিবৃতিতে বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা প্রকাশ করে। 

প্রেসিডেন্টের এ মনোনয়ন মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটে পাস হতে হবে। সেখানে পাস হওয়ার পর নুসরাত জাহান চৌধুরী ফেডারেল কোর্টে বিচারকাজ পরিচালনা করবেন।

বর্তমানে নুসরাত নাগরিক অধিকার সমর্থনকারী দল আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় অঙ্গরাজ্য শাখার আইনি পরিচালক হিসেবে কাজ করছেন। এর আগে তিনি নিউ ইয়র্কে এসিএলইউ’র জাতিগত বিচার কর্মসূচির উপ-পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

আরও পড়ুন: দেশে নতুন করে ওমিক্রনে আক্রান্ত আরও সাতজন

ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং মুসলিম সম্প্রদায়ের ওপর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের নজরদারি চ্যালেঞ্জ করার মামলাসহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় যুক্ত ছিলেন নুসরাত জাহান।


একাত্তর/এসি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর