পি কে হালদারের অর্থ পাচার মামলায় হাজিরা দিলেন পূর্ণিমা

আপডেট : ২৯ জুন ২০২২, ০২:০৭ পিএম

কলকাতায় ইডি দপ্তরে হাজিরা দিতে এলেন পিকে হালদার কাণ্ডের অন্যতম অভিযুক্ত দুদকের এজাহার ভুক্ত আসামি পূর্ণিমা মৈত্র ওরফে পূর্ণিমা হালদার ওরফে পূর্ণিমা মিস্ত্রি।

বুধবার (২৯ ‍জুন) বেলা ১১টার দিকে আইনজীবী আলী হায়দারকে সঙ্গে করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজিরা দিতে আসেন পূর্ণিমা। পি কে হালদারের সহযোগী তার স্বামী স্বপন মৈত্র মিস্ত্রিকে এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে আগেই গ্রেপ্তার করেছে ইডি।

এ সময় সংবাদমাধ্যমের কাছে পূর্ণিমা দাবি করেন, তাদের ফাঁসানো হয়েছে। তবে তার বিরুদ্ধে দুদকের মামলা নিয়ে মুখ খোলেননি। 

আরও পড়ুন: সাভারে কলেজশিক্ষক উৎপল হত্যায় অভিযুক্ত জিতুর বাবা গ্রেপ্তার

এর আগে গত শনিবার বিকেলে ইডির পক্ষ থেকে অশোকনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৫২৭/৮ নম্বর বাড়িতে আসামিকে জিজ্ঞাসাবাদ এবং নোটিশ ইস্যু করতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কিন্তু বাড়িতে কেউ না থাকায় তালাবন্ধ বাড়ির দেওয়ালে নোটিশ টাঙিয়ে যান। ওই নোটিশে চলতি মাসের ২৯ তারিখের সল্টলেকে ইডির পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে দেখা করতে বলা হয় পূর্ণিমাকে। হাজিরা দেওয়ার সময় নিজের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং বারাসাতে তাদের নামে থাকা একটি ফ্ল্যাটের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয় তাকে।


একাত্তর/এসি

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিক্যালে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী। ওই সংঘাতে বেশ কয়েকজন আহত...
ভারতের দার্জিলিংয়ে যাওয়ার পথে এক বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। কার্শিয়াংয়ের রোহিনীর কাছে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে কার্শিয়াং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতের আসামে আইআইটি গৌহাটিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা আলচেরিংগা -২০২৪ এর চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে বাংলাদেশ টিম রেনেসাস।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর