উন্নয়নের মূল ধারায় যুক্ত হচ্ছে দক্ষিণ বাংলা: স্বপন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:২২ পিএম

দক্ষিণ বাংলাকে দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় যুক্ত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। তিনি বলেছেন, ভোলার গ্যাসসম্পদ, পর্যটনকেন্দ্র কুয়াকাটার সমুদ্র সৈকত এবং পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। বর্তমান সরকার এই সম্পদগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

নিউইয়র্ক স্থানীয় সময় রোববার সন্ধ্যায যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

বক্তব্যে জহির উদ্দিন স্বপন দক্ষিণাঞ্চলের সার্বিক অগ্রগতিতে প্রবাসীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের প্রবাসীদের মধ্যে যারা এলাকার উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে মেধা, অভিজ্ঞতা বা পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চান, সরকার তাদের সেই গঠনমূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাবে।

ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক শাহিন, রুহুল আমিন নাসির ও ফিরোজ মিয়াসহ স্থানীয় ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

একাত্তর/এআরএস
শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে না তুলে বরং সফল উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক...
দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার দ্বারপ্রান্তে বাংলাদেশ। পারমাণবিক যুগের পথে বড় মাইলফলক ছুঁয়ে মঙ্গলবার মধ্যে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম...
শিক্ষার্থীদের পাঠদান, উন্নত ল্যাবরেটরি কার্যক্রম এবং আধুনিক একাডেমিক গবেষণার সক্ষমতা আরও সুদৃঢ় করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার প্রদান করেছে দেশের...
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকার আগের অবস্থানেই অনড় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘প্রত্যর্পণ নিয়ে সরকার আগে যা বলেছে, সেটিই তাদের অবস্থান।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর