ঢাকায় ৩৯টি বিক্রয়কেন্দ্র চালু করলো ফ্রেশ এলপি গ্যাস

বিইআরসি'র দামে মিলবে গ্যাস

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামে গ্রাহকদের হাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পৌঁছে দিতে ঢাকা মহানগরীর ৩৯টি ডিস্ট্রিবিউটর বিক্রয়কেন্দ্র নির্ধারণ করেছে ফ্রেশ এলপি গ্যাস। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা রোববার ঢাকার মিরপুর-১৫ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করেন।

রোববার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজারে বিইআরসি ঘোষিত দামে এলপিজি পেতে ভোক্তারা যে ভোগান্তির শিকার হচ্ছেন, তা দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে গ্রাহকরা ঢাকা মহানগরীর এই ৩৯টি নির্ধারিত আউটলেট থেকে কোনো বাড়তি খরচ ছাড়াই সরকার নির্ধারিত মূল্যে ফ্রেশ এলপি গ্যাসের সিলিন্ডার রিফিল করতে পারবেন।

গ্রাহকরা যাতে খুব সহজেই এই বিক্রয়কেন্দ্রগুলো খুঁজে পান, সেজন্য প্রতিটি আউটলেটে বিশেষ প্রচারণামূলক ব্যানার টানানো থাকবে। পাশাপাশি ভোক্তাদের সুবিধার্থে প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ওই ৩৯টি বিক্রয়কেন্দ্রের নাম, বিস্তারিত ঠিকানা এবং মোবাইল ফোন নম্বরও প্রকাশ করা হবে। প্রাথমিক পর্যায়ে কেবল ঢাকা মহানগরীতে এই সেবা চালু করা হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও এমন নির্ধারিত বিক্রয়কেন্দ্র ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে আবু সাঈদ রাজা বলেন, এলপিজি রিফিল কেনার সময় গ্রাহকদের সামনে দামের তথ্য আরও স্বচ্ছ ও স্পষ্ট করে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তার মতে, ন্যায্য ও স্বচ্ছ মূল্য এবং সঠিক তথ্যের প্রাপ্যতা ভোক্তাদের আস্থা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি নীতিমালা মেনে চলা, স্বচ্ছ যোগাযোগ এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে ফ্রেশ এলপি গ্যাস ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একাত্তর/এআরএস
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এমসিআইএল) আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’।...
এশীয় অঞ্চলের ব্যবসায়িক অঙ্গনে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া...
ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এবং বাজার স্থিতিশীল রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে মেঘনা গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বৈঠকে দুই...
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের সবুজ ঘাসের পিচে শুরুটা হয়েছিল রীতিমতো দুঃস্বপ্নের মতো। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ের সামনে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, ঠিক সেখান থেকেই...
কৃষ্ণ সাগরে রোমানিয়ার কৌশলগত সুলিনা খালের কাছে ড্রোন হামলার শিকার হয়েছে তিনটি বাণিজ্যিক জাহাজ। শনিবার গভীর রাতে সংঘটিত এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্রুদের তৎপরতায় জাহাজে লাগা...
জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গির্জায় বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় তিন অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির স্টেট সিকিউরিটি কোর্ট। রবিবার (১৫ নভেম্বর)...
উত্তাল আটলান্টিকের বুকে জীবন বাজি রেখে ইউরোপের স্বপ্নে পাড়ি জমানো মানুষের স্রোত যেন থামছেই না। শনিবার একদিনেই স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় দেড় হাজার অভিবাসনপ্রত্যাশী, যা ২০২০ সালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর