শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে অনড় অবস্থানে সরকার: হুমায়ুন কবীর

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকার আগের অবস্থানেই অনড় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘প্রত্যর্পণ নিয়ে সরকার আগে যা বলেছে, সেটিই তাদের অবস্থান।’

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘মুসলিম এইড ইউকে’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, ‘দণ্ডিত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা প্রত্যর্পণ নিয়ে আগে যা বলেছি, সেটাই আমাদের অবস্থান।’

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাতের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন,‘বৈঠকে মূলত দুই দেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে।’

এর আগে অনুষ্ঠানে প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্তি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণই শেষ কথা নয়। প্রশিক্ষণকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই আয়ের সুযোগে রূপান্তর করতে হবে। অর্জিত দক্ষতা দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। প্রশিক্ষণ নেওয়া কেবল শুরু, এরপর প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য অর্থবহ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য টেকসই আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগকর্তা ও বেসরকারি খাতের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের নতুন চ্যালেঞ্জ গ্রহণ, নিজস্ব ব্যবসা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি করতে হবে।’

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/কেআই
শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন,‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে বিবিসির...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভারত কীভাবে ‘পুনর্বিচার’ বা ‘ডিনেবো...
পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের তরফ থেকে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার...
ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সহিংসতা উসকে দেওয়া বা জনগণকে হুমকি দেওয়ার সুযোগ বন্ধ করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কূটনীতিক, বিশ্লেষক ও ওয়াশিংটনের সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল...
শিক্ষার্থীদের পাঠদান, উন্নত ল্যাবরেটরি কার্যক্রম এবং আধুনিক একাডেমিক গবেষণার সক্ষমতা আরও সুদৃঢ় করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার প্রদান করেছে দেশের...
চলতি অর্থবছরের অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ের মধ্যে কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে...
ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন এলাকার ৩৯টি নির্ধারিত বিক্রয়কেন্দ্রে সরকার নির্ধারিত খুচরা মূল্যে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি করবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের...
শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা। উপহার হিসেবে তিনি পেয়েছেন ফ্রিজ, শীতাতপনিয়ন্ত্রণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর