ঢাকায় ৩৯ বিক্রয়কেন্দ্রে সরকার নির্ধারিত মূল্যে মিলবে ‘ফ্রেশ এলপি গ্যাস’

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন এলাকার ৩৯টি নির্ধারিত বিক্রয়কেন্দ্রে সরকার নির্ধারিত খুচরা মূল্যে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি করবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ‘ফ্রেশ এলপি গ্যাস’। এসব বিক্রয়কেন্দ্রে প্রতি সিলিন্ডারের দাম দুই হাজার ৬০ টাকা।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার মিরপুর-১৫ নম্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা। তিনি বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে ফ্রেশ এলপি গ্যাসের সিলিন্ডার পুনরায় ভরার ক্ষেত্রে গ্রাহকেরা যেন প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেটিই আমাদের লক্ষ্য।’

আবু সাঈদ রাজা বলেন, ‘বাংলাদেশের ১ নম্বর জ্বালানি সরবরাহকারী হিসেবে ফ্রেশ এলপি গ্যাস স্বচ্ছ যোগাযোগ, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ এবং সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

মেঘনা গ্রুপের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভোক্তা পর্যায়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে এলপিজি পাওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে ফ্রেশ এলপি গ্যাস বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা মহানগরের ৩৯টি নির্ধারিত পরিবেশক বিক্রয়কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্র থেকে গ্রাহকেরা বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে এলপিজি কিনতে পারবেন।

যেসব বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে

ফ্রেশ এলপি গ্যাসের ফেসবুক পেজে নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোর নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মগবাজারের দিলু রোডের আর (জেবি) এন্টারপ্রাইজ, বাড্ডার আফতাবনগরের ব্লক এইচের ফাইভ সার্কেল লিমিটেড ও ব্লক ডির আরবি এন্টারপ্রাইজ, ভাটারার পূর্ব নূরেরচালার এস কে এস ট্রেডিং কোম্পানি, কাঁঠালবাগানের বক্স কালভার্ট রোডের দীপ্ত এন্টারপ্রাইজ এবং পশ্চিম রামপুরার পলাশবাগের লিজা এন্টারপ্রাইজ।

এ ছাড়া তেজগাঁওয়ের কলোনি বাজারের জুয়েল অ্যান্ড ব্রাদার্স, গ্রিন রোডের তাহমিনা এন্টারপ্রাইজ, খিলগাঁওয়ের নতুনবাগের মোহাম্মদ এন্টারপ্রাইজ, বাড্ডার বড় বেরাইদের মুক্তিযোদ্ধা এন্টারপ্রাইজ, বনানীর কড়াইলের মেহেরিমা করপোরেশন, মেরুল বাড্ডার ডিআইটি রোডের তালুকদার এন্টারপ্রাইজ, মুগদার মান্ডার হারুন এন্টারপ্রাইজ, খিলগাঁওয়ের ত্রিমোহনীর ন্যাশনাল তোশিবা গ্যাস স্টোভ, জোড়পুকুরপাড় খেলার মাঠের সামনের মঈন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সবুজবাগের রাজাবাগের ট্রেস গ্যাস ভিশন, শাজাহানপুরের শান্তিবাগের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, চকবাজারের পোস্তার ঢালের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, যাত্রাবাড়ীর মীর হাজারীবাগের জে এস এন্টারপ্রাইজ এবং ধলপুর বউবাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজে পাওয়া যাবে ফ্রেশের এলপিজি।

এ ছাড়া মিরপুর-১ নম্বর বেড়িবাঁধের ক্ষণকাল এন্টারপ্রাইজ, মিরপুর-১৩ নম্বরের নতুন বাজারের মায়ের দোয়া এলপি গ্যাস, খিলক্ষেতের বটতলার জাহান ট্রেডার্স, দক্ষিণখানের বর্ণমালা স্কুল রোডের আলিফ এন্টারপ্রাইজ, উদয়ন স্কুল রোডের কিশোরগঞ্জ এন্টারপ্রাইজ, জামতলার এস এম তাজ, পল্লবীর বালুঘাটের সজীব খান এন্টারপ্রাইজ, উত্তরা ১৫ নম্বর সেক্টরের রানা এন্টারপ্রাইজ, উত্তরখানের কলাবাগান মোড়ের মা ট্রেডার্স, মোহাম্মদপুরের বছিলার নিউ রানী গ্যাস, রায়েরবাজারের এ বি এন্টারপ্রাইজ, চন্দ্রিমা মডেল টাউনের বারাকাহ এন্টারপ্রাইজ, কামরাঙ্গীরচরের আশরাফাবাদের আল্লাহর দান এন্টারপ্রাইজ এবং হাজারীবাগের আভিন এন্টারপ্রাইজেও সরকার নির্ধারিত মূল্যে ফ্রেশের এলপিজি পাওয়া যাবে।

একাত্তর/কেআই
চলতি অর্থবছরের অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ের মধ্যে কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে...
শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা। উপহার হিসেবে তিনি পেয়েছেন ফ্রিজ, শীতাতপনিয়ন্ত্রণ...
সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয়ে নতুন ফর্মুলেশনে বাজারে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলির নতুন পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’। ফ্রেঞ্চ রোজ,...
শুধু গতানুগতিক পড়াশোনা নয়, বরং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে কারিগরি শিক্ষা, খেলাধুলা, বহুভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর