কুলাউড়ার ১৩ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন যারা

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৭:২৪ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ার ১৩টি ইউনিয়নের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা তিনটায় দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এর আগে সোমবার (২৫ অক্টোবর) বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘোষণা অনুযায়ী নৌকার মনোনয়ন পেয়েছেন কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে আবুল হোসেন খসরু, ভূকশিমইল ইউনিয়নে মো. মইনুল ইসলাম, ভাটেরা ইউনিয়নে জুবায়ের সিদ্দিকী সেলিম, জয়চন্ডী ইউনিয়নে আব্দুর রব মাহবুব, ব্রাহ্মণবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মমদুদ হোসেন, কাদিপুর ইউনিয়নে ছালিক আহমদ, কুলাউড়া সদর ইউনিয়নে মোছাদ্দিক আহমদ নোমান, রাউৎগাঁও ইউনিয়নে মো. আকবর আলী, টিলাগাঁও ইউনিয়নে মো. আব্দুল মালিক, হাজীপুর ইউনিয়নে ওয়াদূদ বক্স, শরীফপুর ইউনিয়নে মো. চিনু মিয়া, পৃথিমপাশা ইউনিয়নে মো. আব্দুল মন্নাফ ও কর্মধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান।

image


উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে কুলাউড়ার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে দুই নভেম্বর পর্যন্ত। প্রার্থীতা যাচাই-বাছাই চার নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।

একাত্তর/এসি

সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন কি না, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান চালায়, তবে তাতে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তাকে রাজনৈতিকভাবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর