ডা. মুরাদকাণ্ড: দেশে ফিরেই যা করতে চাইলেন মাহি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৭:২৮ পিএম

সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁসের পর সৌদিতে ওমরাহ পালন করা এই চিত্রনায়িকা নতুন এক আবদারের কথা জানিয়েছেন। সৌদি থেকে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান!

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে মাহিয়া মাহি তার ব্যক্তিগত ফেসবুকে লেখেন, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এর সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’

image


আরও পড়ুন: ক্ষমা চেয়ে ফেসবুকে মুরাদের পোস্ট

এরআগে সোমবার রাতে মুরাদ হাসানের সঙ্গে ফোন রেকর্ড ফাঁস নিয়ে মুখ খুলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভিডিও বার্তায় ‘পরিস্থিতির শিকার হয়েছেন’ বলেও দাবি করেন এই নায়িকা।

আরও পড়ুন: ডা. মুরাদকাণ্ডে র‍্যাব সদর দপ্তরে চিত্রনায়ক ইমন

মাহি বলেন, ‘আল্লাহ সাক্ষী, আমার কোনো দোষ ছিল না। আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম।’

আরও পড়ুন: ডা. মুরাদের সেই অডিও নিয়ে যা বললেন মাহিয়া মাহি

এদিকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার জেরে চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


একাত্তর/এসি

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ছিলেন বেশ সরব। এর মধ্যেই রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর পুরোদমে কাজে ফেরার ঘোষণা দেন নায়িকা। 
বিচ্ছেদের পথে হাঁটছেন মাহি-রাকিব দম্পতি। গেলো শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এ খবর নিজেই জানিয়েছেন মাহি। আর একথা জেনে মাহিকে দারুণ এক সুখবর দিয়েছেন তার প্রথম স্বামী পারভেজ মাহমুদ...
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি সোমবার পুরো এলাকায় একটা শোডাউন দেবো। হেরে গেলেও সবাইকে...
নির্বাচনী প্রচারে ব্যস্ত সিনে তারকারাও। ঢাকায় যখন ধানমন্ডি, হাজারীবাগ ও নিউমার্কেট এলাকায় ভোট চাইছেন ফেরদৌস; তখন রাজশাহীতে ভোট চাইছেন অভিনেত্রী মাহিয়া মাহি। 
আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্কে যে ধারণা রয়েছে, সেই ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সরকারিভাবে জর্ডানের টাস্কার অ্যাপারেল-এ ১৩১ জন দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।  
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর