করোনায় ৮৭ শতাংশ শ্রমিক বেকার ও কর্মহীন ছিলো

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৫:৩৮ পিএম

পরিবহণ, হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসা, এ তিন খাতে শতভাগ শ্রমিক, কোভিড-১৯ এর সময় ক্ষতির শিকার হয়েছে। এসময়ে এ তিন খাতের ৮৭ শতাংশ শ্রমিক বেকার ও কর্মহীন ছিলো। এসব শ্রমিকের আয় কমেছিলো প্রতি একশো টাকায় ৮১ টাকা। 

রাজধানীর চারশো শ্রমিকের ওপর জরিপ চালিয়ে এমন তথ্যই দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট লেবার স্টাডিজ-বিলস। করোনা সংক্রমণ শুরুর পর সরকারের দেয়া বিধি-নিষেধের কারণে স্থবির হয়ে পড়ে পরিবহণ খাত, দোকানপাট আর হোটেল রেস্তোরাঁসহ দেশের সামগ্রিক অর্থনীতির চাকা। 

এ সময় কাজ ও আয় হারিয়ে প্রতি একশো জনের ৮৫ জন শ্রমজীবী মানুষেরই বেঁচে থাকার লড়াই ছিলো। লকডাউনের সময় যে তিন খাতের শ্রমিকদের সবচেয়ে জীবন জীবিকায় সবচেয়ে বেশি অনিশ্চয়তা ছিলো, তাদের দুর্দশার কথায় জানালো বিলস। 

বিলস বলছে, করোনা শুরুর পর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে পরিবহন খাত। এ খাতের ৯০ শতাংশ শ্রমিকেরই আয় ও স্থায়ী চাকরির সুযোগ কমেছে। শুধু তাই নয়, গড়ে ৬৪ শতাংশ মানুষ বেঁচে থাকার লড়াইয়ে সঞ্চয় ভেঙ্গেছেন।

এ তালিকায় এগিয়ে হোটেল রেস্তোরাঁ শ্রমিকরা। বিলসের জরিপ বলছে, মাত্র ৩ শতাংশ শ্রমিক করোনার ঝুঁকি মোকাবেলায় সরকারি প্রণোদনা পেয়েছে। 

এছাড়াও, শ্রমিকদের ভ্যাকসিন নেয়ার চিত্রও হতাশাজনক। বিলস বলছে, মাত্র ৩৬ শতাংশ শ্রমিক এখন পর্যন্ত ভ্যাকসিনের আওতায় এসেছে।

বিলসের মতে, দেশ এগিয়ে গেলেও এখনও শ্রমিকবান্ধব নয় সরকার। এ কারণে করোনার মতো এমন দুর্বিপাক আসলে সামাল দিতে পারবে না শ্রমজীবিরা। তাই পরিস্থিতি উত্তরণে দশ দফা সুপারিশও করেছে প্রতিষ্ঠানটি।



একাত্তর/ এনএ

কম অর্থ বরাদ্দই ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের প্রধান অন্তরায় বলে মনে করেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন মুসফিকুর রহমান।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৮৩ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে...
আকাশপথে দ্রুত যোগাযোগের দুনিয়ায় এক অবিশ্বাস্য বিপ্লব আনতে চলেছে চীন! শব্দের গতির চেয়ে দ্বিগুণেরও বেশি বেগে ছুটতে সক্ষম নতুন এক সুপারসনিক যাত্রীবাহী বিমান নির্মাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে...
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।   
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর