যে গ্রামের মেয়েদের বিয়ে করতে চায় না ছেলেরা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৬ পিএম

ব্রাজিলের একটি প্রত্যন্ত গ্রাম- নোইভা ডো কোরডোইরো। গ্রামটি বেলো ভ্যালে পাহাড়ের নামের একটি উপত্যকায় অবস্থিত। যার অর্থ ‘সুন্দর উপত্যকা’।

ব্রাজিলের রিও ডি জেনেরিও থেকে প্রায় ৩০০ মাইল উত্তরের উপত্যকাটি মিষ্টি কমল জাতীয় ফল, কলা গাছ আর উজ্জ্বল হলুদ ফুলের এক ধরনের গাছে ভরা।

তবে শুধু নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যের কারণেই নয়, নোইভা ডো কোরডোইরো গ্রামিটির আরো একটি পরিচিতি রয়েছে। সেটি হলো গ্রামটির নারী।

আসলে গ্রামের বাসিন্দাদের মধ্যে বেশিরভাগ নারী। তাও আবার অবিবাহিত নারীদের দাপট। কেন এতো অবিবাহিত নারী, কারণ সেই গ্রামের মেয়েদের বিয়ে করতে চায় না কোন ছেলে।

image


কিভাবে নোইভা ডো কোরডোইরো গ্রাম নারী রাজত্বে পরিণত হলো তার রয়েছে মজার ইতিহাস। গ্রামটি সব মিলিয়ে ৬০০ নারী থাকেন। এর মধ্যে কয়েকজন বিবাহিত। বাকিরা অবিবাহিত।

যাদের বিয়ে হয়েছে তারা গ্রামের বাইরে থাকে না। শুধু সপ্তাহে একবার স্বামীর সঙ্গে দেখা করতে পারেন তার। কারো পুত্র সন্তান হলে, ১৮ বছর হতেই গ্রামের বাইরে পাঠিয়ে দেয়া হয়।

অথচ গ্রামটির সুন্দরী মেয়েরা ছেলেদের সঙ্গে প্রেম করার জন্য অস্থির হয়ে থাকেন। বিয়ে করতে চান। কিন্তু তাদেরকে বিয়ে করতে আগ্রহ দেখান না ছেলেরা। কেমন করে এই পরিস্থিতি?

image


জানা গেছে, ১৮৯০ সালে মারিয়া সেনহোরিনা ডি লিমা নামের এক তরুণীকে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়া হয়। কিন্তু শ্বশুর বাড়িতে পা রেখেই সেখানে আর থাকেননি তিনি।

পালিয়ে চলে আসেন নোইভা ডো কোরডোইরো গ্রামে। ১৮৯১ সালে আসার পরে গ্রামটি নিজে হাতে গড়ে তোলেন ডি লিমা। তখন থেকেই গ্রামে একটি রেওয়াজ শুরু করেন।

সেটি হলো, গ্রামের মেয়েদের বিয়ে হলে, তারা কেউ শ্বশুরবাড়িতে যেতে পারবে না। তাদের সঙ্গে স্বামীদের এই গ্রামেই বসবাস করতে হবে।

এখন পর্যন্ত ব্রাজিলের এই গ্রামের তরুণীরা সেই নিয়ম মেনে চলেন। তাই তাদের বিয়ের ইচ্ছে থাকলেও, মন মতো জীবনসঙ্গী খুঁজে পান না তাঁরা।

এক গ্রামেই বাকি জীবন কাটাতে হবে, এই ভয় তরুণীদের বিয়েও করতে চান না কেউ। এই নিয়মের কারণে বয়স পেরিয়ে গেলেও অবিবাহিত থাকতে হচ্ছে গ্রামটির মেয়েদের।

 

একাত্তর/এসএ

বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
বিয়ের আগে টাক মাথা ঢাকতে ব্যবহার করেছিলেন নকল চুল বা উইগ। সেই সত্য গোপন করেই সেরেছিলেন বিয়ে। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই সামনে এলো আসল চেহারা।
দীর্ঘ দুই বছরের সংঘাত ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়েছে গাজা উপত্যকা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একসঙ্গে ৫৪ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর