১৮ বছরের বেশি প্রত্যেকেই টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৯:৩২ এএম

১৮ বছরের উপরে প্রত্যেককেই টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী মাসে ফাইজারের ৬০ লক্ষ ডোজ টিকা এবং এ্যস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ আসবে। আজ (১৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউ সম্প্রসারণ ও ওপিডি শেড উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী জানান, দেশে এখন ৩ কোটি ডোজ ভ্যাকসিন রাখার সক্ষমতা রয়েছে। আরও টিকা সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশ দেয়া হয়েছে। গ্রাম-পর্যায়ে সাধারণ মানুষের নিবন্ধন জনিত জটিলতার কথা মাথায় রেখে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা দেবার পরিকল্পনা করছে সরকার।

করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলোর পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, সারা দেশে ১৫ হাজার বেডের মধ্যে ৭৫ শতাংশে রোগী আছে। আইসিইউ এর ক্ষেত্রেও একই অবস্থা।

সংক্রমণ না কমলে স্বাস্থ্য সেবা বিপর্যস্ত হয়ে পড়বে বলে আশংকা করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রী জানান, জেলা উপজেলায় নতুন ৫ হাজার আইস্যুলেশন বেড করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েড় স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন: টিকার বয়সসীমা ১৮ তে নামিয়ে আনার তাগিদ

কিছুদিনের মধ্যেই ৪ হাজার নার্স ও ২ হাজার ডাক্তার এবং ব্যাপক সংখ্যক টেকনিশিয়ান নিয়োগ দেয়া হবে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


একাত্তর/এআর

আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
একটি সমৃদ্ধ, প্রগতিশীল ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশপ্রেমিক নাগরিক, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা এবং গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে এই জোটকে একজন সক্রিয় 'শান্তিদূত' হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার,...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর