মোবাইল এবং ইলেকট্রনিক্স পণ্যকে একীভূত করছে স্যামসাং

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৫:০৮ পিএম

মোবাইল এবং ভোক্তা ইলেকট্রনিক্স পণ্যের বিভাগগুলোকে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং। কোম্পানীর কাঠামো সহজ এবং এর লজিক চিপ ব্যবসায় ফোকাস বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে সাউথ কোরিয়ান ইন্ডাষ্ট্রিয়াল কনগ্লোমারেট।

২০১৭ সালের আগস্টে স্যামসাং ভাইস চেয়ারম্যান জে ওয়াই. লিকে ঘুষের অভিযোগে প্যারোলে মুক্তি দেওয়ার পর, বিশ্বের বৃহত্তম মেমরি চিপ এবং স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের এটিই সবচেয়ে বড় রদবদল। সে সময় প্রতিষ্ঠানটির ভিজ্যুয়াল ডিসপ্লে ব্যবসার প্রধান হান জং-হিকে ভাইস চেয়ারম্যান এবং সহনির্বাহী কর্মকর্তা করা হয়।

এবার মোবাইল এবং ইলেক্ট্রনিকস পণ্যের বিভাগগুলোকে একীভূত হওয়ার কাজে নেতৃত্ব দিবে হান। মোবাইলে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই স্যামসাংয়ের ভিজ্যুয়াল ডিসপ্লে ব্যবসাকে শীর্ষস্থানে উঠিয়েছে হ্যান। এদিকে একীভূত হতে যাওয়া নতুন এই বিভাগের চিপ এবং কম্পোনেন্ট বিভাগের নেতৃত্ব দেবেন স্যামসাং ইলেক্ট্রো-মেকানিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কিউং কি-হিউন।

আরও পড়ুন: বিশ্বের সিইও ফ্যাক্টরি ভারত

একীভূত হতে যাওয়া দুইটি বিভাগ মুনাফার আকারে একাবারেই ভিন্ন। জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে স্যামসাং মোবাইলে মুনাফার পরিমান ছিল ৩ দশমিক ৩৬ ট্রিলিয়ন ডলার। সেখানে একই সময়ে স্যামসাং ইলেক্ট্রনিকসে মুনাফা ৭৬০ বিলিয়ন ডলার।

তাছাড়া সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং বায়োফার্মাসিউটিক্যালের মতো ক্ষেত্রগুলিতে এখন বেশি ফোকাস করছে স্যামসাং গ্রুপ। আগামী তিন বছরের মধ্যে এই ক্ষেত্রগুলোতে ২৪০ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে গ্রুপটি, যা থেকে ২০৬ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনাও আছে স্যামসাংয়ের।

২০৩০ সালের মধ্যে টিএসএমসিকে ছাড়িয়ে চিপ কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে বিশ্বের এক নাম্বার প্রতিষ্ঠান হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে গ্রুপ ফ্ল্যাগশিপ স্যামসাং ইলেকট্রনিক্স। এ জন্য ফাউন্ড্রিসহ লজিক চিপ ব্যবসায় প্রায় ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।


একাত্তর/টিএ

দেশে মোবাইলে এখন প্রতিদিন লেনদেন হয় গড়ে প্রায় ৪ হাজার কোটি টাকা। বড় এই মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) খাতটি সম্প্রতি ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার দিনগুলোতে ধাক্কা খেয়েছে।
একীভূত হতে রাষ্ট্রায়ত্ত সোনালী ও বিডিবিএল ব্যাংক সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে।
দু’মাস যেতে না যেতেই ভেস্তে যেতে বসেছে দুর্বল আর সবল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া। ঋণ খেলাপিতে ডুবন্ত ন্যাশনাল ব্যাংক অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত হতে চাইছে না।
দেশের সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকের একীভূত করার যে উদ্যোগ নেয়া হয়েছে পুরো ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর