শুরুর সপ্তাহেই ঘুরে দাঁড়ানোর আভাস পুঁজিবাজারে

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২:১৪ পিএম

নতুন বছরের শুরুর সপ্তাহেই ঘুরে দাঁড়ানোর আভাস পুঁজিবাজারে। গেল সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জে সব দিনই সূচক বেড়েছে। টাকার পরিমাণে বেড়েছে লেনদেন এবং বেশিরভাগ শেয়ারের দাম। আর বাজার মূলধন বেড়ে বিনিয়োগকারিরা প্রায় ১৬ হাজার কোটি টাকা ফিরে পেয়েছে।

গেল সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩০ পয়েন্ট বা ৩.৪২ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৮৭ পয়েন্টে উঠেছে। পাঁচ কার্যদিবস মিলে মোট লেনদেন হয়েছে ছয় হাজার ৪৮৮ কোটি টাকার। 

যা আগের সপ্তাহ থেকে দুই হাজার ৩২৭ কোটি ৬৪ লাখ টাকা বেশি। লেনদেনে অংশ নেয়া ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট এর মধ্যে ২৮৬টির দাম বেড়েছে। কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম। 

সপ্তাহের ব্যবধান বাড়ার মূলধন ১৫ হাজার ৮৩৫ কোটি টাকা বেড়ে ৫ লাখ ৫৮ হাজার কোটিতে দাঁড়িয়েছে। গেল সপ্তাহ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩২ টাকা ৭০ পয়সা বেড়েছে। 

দাম বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইস্ক্রিমের ২৯ দশমিক ৭৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২৭ দশমিক ১৯ শতাংশ দাম বেড়েছে। সবচেয়ে বেশি দর হারিয়েছে সোনালী পেপারের শেয়ার। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৯৬ টাকা ৬০ পয়সা কমেছে। 

অন্য কোম্পানিগুলোর মধ্যে এটলাস বাংলাদেশ ১৪.২৪ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স ৯.৯১ শতাংশ দাম হারিয়েছে।

একাত্তর/ এনএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর