মজুদ থাকলেও তেলের সরবরাহ কমিয়েছে বসুন্ধরা গ্রুপ

আপডেট : ২০ মার্চ ২০২২, ০১:৩৫ পিএম

মজুদ থাকার পরেও মার্চ মাসে বসুন্ধরা গ্রুপ বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বলে অভিযানকালে তথ্য পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এ কারণে বসুন্ধরা গ্রুপকে সতর্ক আর দায়িত্বশীল হতে বলেছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। তবে বসুন্ধরার কর্তাব্যক্তিদের দাবি, শিপমেন্টে দেরির কারণেই তেল সরবরাহ কম ছিলো তাদের। 

আমদানি ও বিপণন নিয়ে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী বসুন্ধরা গ্রুপের দেয়া তথ্য যাচাই করতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার (২০ মার্চ) দক্ষিণ কেরানীগঞ্জের উত্তর পানগাঁওয়ে অবস্থিত বসুন্ধরা মান্টিফুড প্রডাক্টস লিমিটেডে যান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। 

অভিযানে দেখা যায়, মজুদ থাকার পরও মার্চ মাসে বাজারে বোতলজাত সয়াবিন তেল কম সরবরাহ করেছে বসুন্ধরা গ্রুপ। 

তাদের দেয়া তথ্যে দেখা যায় ডিসেম্বরে ১৪ হাজার ৫৭৯ টন, জানুয়ারিতে ২০ হাজার ৪৮৭ টন ও ফেব্রুয়ারিতে ১৭ হাজার ১৬৪ টন সয়াবিন তেল বাজারে সরবরাহ করেছে বসুন্ধরা গ্রুপ। 

কিন্তু পয়লা মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত মাত্র ছয় হাজার ৩১০ টন সয়াবিন তেল বাজারে ছেড়েছে তারা। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জানান, মজুদ থাকার পরেও কম তেল বাজারে ছেড়েছে বসুন্ধরা গ্রুপ। 

এছাড়াও পুরান এসও ক্লিয়ার করেনি প্রতিষ্ঠানটি। আবার এসওতে ইউনিট প্রতি মূল্যও লিখে দেয়নি তারা। 

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

তবে বসুন্ধরা গ্রুপের হেড অব একাউন্টস জাহান আলম শিমুল দাবি করেন, শিপমেন্টে দেরি হওয়ার কারণেই তেল সরবরাহ কম ছিলো তাদের। 

ভোক্তা অধিকার থেকে অবশ্য বারবার বলা হচ্ছে, ২৫ মার্চ থেকে ১৫ দিন আগের এসও বাতিল হবে। যদি কোন প্রতিষ্ঠান আগের এসও দেয় তাহলে মাল বাজেয়াপ্ত করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 


একাত্তর/এসজে

দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
দেশে ভোজ্যতেল বা জ্বালানি তেল—কোনোটিরই সঙ্কট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার...
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
অন্তর্বর্তীকালীন সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর