আমদানি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়লো রাশিয়ান জাহাজ

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:৪৫ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর মোংলা বন্দরে এলো রাশিয়ান পণ্যবাহী জাহাজ। সোমবার (১ আগস্ট) বিকেল চারটায় রাশিয়ান পতাকাবাহী এম, ভি কামিল্লা বন্দরের ছয় নম্বর জেটিতে ভিড়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিন হাজার ৩২৮  মেট্রিক টনের বেশি মেশিনারি পণ্য নিয়ে বিকেলে জাহাজটি মোংলা বন্দরে ভিড়েছে। 

তিনি বলেন, দেশের চলমান বড়ো সব প্রকল্পের মেশিনারি বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসছে এসব পণ্য। তবে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য কিছুদিন বন্ধ ছিল। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক ভাল, তাই এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে বলে আশা করা যাচ্ছে। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মোংলা বন্দরে আমদানি হওয়া মেশিনারি পণ্যের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নুরু অ্যান্ড সন্সের মালিক এইচএম দুলাল বলেন, গত ২৮ জুন রাশিয়ার তামারুক বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। এ জাহাজটিতে ১৩ জন নাবিক রয়েছেন। 

তিনি জানান, বিকেলে জাহাজটি নোঙর করার পর সন্ধ্যা থেকে পণ্য খালাস কাজ শুরু করা হয়েছে। এরপর এ পণ্য সড়ক পথে যাবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে। 

সর্বশেষ ২০২১ সালের ১৮ অক্টোবর রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এ বন্দরে এসেছিলো রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি ফেসকো আলিস। এরপর চলতি বছরের এক আগস্ট এলো এম, ভি কামিল্লা।


একাত্তর/এসি

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আমদানিকৃত গমের তৃতীয় চালান মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর