এলপি গ্যাসের দাম আবারও বাড়লো

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৫ পিএম

রান্না ও গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম আবারও বাড়লো। চলতি মাসে গ্রাহক পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আগের মাসের তুলনায় ১৬ টাকা বাড়ানো হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোহাম্মদ আবু ফারুক।

তিনি জানান, আজ (বুধবার) দুপুর একটা থেকে নতুন এ দাম কার্যকর হবে। 

এদিকে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৬ টাকা ৮৫ পয়সা থেকে বেড়ে ৫৭ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি। এর দাম আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

নতুন মূল্য হার অনুযায়ী, সাড়ে পাঁচ কেজি ওজনের এক সিলিন্ডার গ্যাসের দাম ৫৬৬ টাকা, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৩৫ টাকা, সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৮৬ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ১৫৪৪ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম ১৬৪৬ টাকা হবে।

আরও পড়ুন: রেওয়াজ ভেঙে শেখ হাসিনাকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী মোদি

এছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম ১৮৫২ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২০৫৮ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম ২২৬৪ টাকা, ২৫ কেজির সিলিন্ডারের দাম ২৫৭১ টাকা, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৩০৮৬ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম ৩৩৯৬ টাকা, ৩৫ কেজির সিলিন্ডারের দাম ৩৬০০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৪৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।


একাত্তর/এসি

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এবং বাজার স্থিতিশীল রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার।
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর