কাল নতুন বাজেট, কঠিন সময়ে বেড়েছে প্রত্যাশার চাপও

আপডেট : ০৩ জুন ২০২১, ১১:৩২ এএম

আয়ে ঘাটতি, আছে ব্যয়ের লম্বা তালিকা। আলাদা নজর দিতে হবে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে। 

আছে করোনা মহামারি মোকাবেলায় সুস্পষ্ট নির্দেশনা দেয়াসহ ব্যবসায়ীদের নানা প্রত্যাশার চাপ। এমনই এক কঠিন সময়ে ৩ জুন সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

দেশের অর্থনীতির আকার বাড়ছে। বাড়ছে বাজেটের আকারও। চলতি বছরের চেয়ে ৩৩ হাজার কোটি টাকা বাড়িয়ে নতুন বাজেটের আকার ধরা হচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। 

এতে প্রথমবারের মতো বাজেট ঘাটতি দুই লাখ কোটি টাকা ছাড়াবে। তবে এনিয়ে চিন্তিত নন অর্থনীতিবিদরা। বরং করোনায় আয় কমা ও কর্মহীন মানুষের প্রতি মনযোগী তারা। 

করোনাকালেও মোট বাজেটের ৬ শতাংশের কম যাচ্ছে স্বাস্থ্য খাতে। এ খাতে বরাদ্দ ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। টিকা কেনায় থাকছে বিশেষ বরাদ্দ। 

করোনায় নতুন করে আড়াই কোটি মানুষ গরিব হলেও, আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে শুধু সুবিধাভোগীর সংখ্যা বাড়ছে। গুরুত্ব পাচ্ছে কৃষি, অবকাঠামো ও পরিবহন।

আগামী বাজেটে রাষ্ট্রের পরিচালন ব্যয় ধরা হচ্ছে তিন লাখ ৬১ হাজার কোটি টাকারও বেশি। আর মোট আয়ের লক্ষ্য তিন লাখ ৮৯ হাজার কোটি টাকা। 

এর মধ্যে লক্ষ্যমাত্রা না বাড়িয়ে এবারও রাজস্ব বোর্ডের আয় তিন লাখ ৩০ হাজার কোটি টাকা ধরা হচ্ছে। তবে সেটি নিয়েও শংকিত সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। 

আয়-ব্যয়ের ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি ঋণ নেবে সরকার। যার মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকেই নেবে প্রায় সাড়ে ৭৬ হাজার কোটি টাকা। এছাড়া ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকা ধরা হয়েছে বৈদেশিক ঋণ।


একাত্তর/আরএইচ

ন্যাশনাল ব্যাংক পিএলসি-তে জমা থাকা নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চারজন আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাঝারিভাবে পুনরুদ্ধার হয়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬ সালের শুরুর দিকে...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭তম তলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর