বাংলাদেশের ৫০তম বাজেট উত্থাপিত হবে আজ

আপডেট : ০৩ জুন ২০২১, ০৩:৩৩ পিএম

বাংলাদেশের ৫০তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্যে (২০২১-২২) প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের উত্থাপিত তৃতীয় বাজেট হবে এটি। 

জাতীয় সংসদের বাজেট (ত্রয়োদশ) অধিবেশনে 'জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ' শিরোনামে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। 

প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৩০ হাজার কোটি টাকা।

এর আগে ২০২০-২০২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা ছিল জিডিপির ১৯ দশমিক ৯ শতাংশ।

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম বাজেট ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী তাজউদ্দিন আহমদ। যার আকার ছিল ৭৮৬ কোটি টাকা। স্বাধীনতার পর গত ৫০ অর্থবছরে বাজেটের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী।

১৯৭৪ সালে বাজেটের আকার ছাড়ায় ১ হাজার কোটি টাকা। ১৯৮৮ সালে যা দাঁড়ায় ১০ হাজার ৫৬৫ কোটি টাকায়। ২০০৩ সালে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পেশ করা বাজেটের আকার ছিল ৫১ হাজার ৯৮০ কোটি টাকা। ২০০৯-১০ অর্থবছরে ১ লাখ ১৩ হাজার ১৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে সংসদের বাজেট অধিবেশন শুরু

মহাজোট সরকারের প্রথম মেয়াদে বাজেটের আকার ২ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। দ্বিতীয় মেয়াদে দাঁড়ায় আড়াই লাখ কোটিতে। একই ধারাবাহিকতায় ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট ঘোষণা হয় ২০১৬-১৭ অর্থবছরে। ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ কোটি এবং সবশেষ ২০২০-২১ অর্থবছরে বাজেটের আকার ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।


একাত্তর/আরবিএস  

ন্যাশনাল ব্যাংক পিএলসি-তে জমা থাকা নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চারজন আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাঝারিভাবে পুনরুদ্ধার হয়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬ সালের শুরুর দিকে...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর