জাতীয় বাজেট

২ লাখ টাকার কম সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না

আপডেট : ০৪ জুন ২০২১, ০২:৩১ পিএম

আগামী অর্থবছর (২০২১-২২) থেকে দুই লাখ টাকার কম অর্থের সঞ্চয়পত্র কিনতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) সার্টিফিকেট লাগবে না। বর্তমানে ৫০ হাজার টাকার অধিক অর্থের সঞ্চয়পত্র কিনতে টিআইএন সার্টিফিকেট জমা দিতে হয়। যা চলতি বাজেটে শিথিল করা হলো।

বৃহস্পতিবার (৩ জুন) বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া অধিবেশনে ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, দুই লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয় এবং পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এছাড়াও করের আওতা সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদনে ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে টিআইএন জমা দিতে হবে।

জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট অর্থাৎ আগামী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

এবারের বাজেটে ঘাটতির পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে এক লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা।

চলতি বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

ঘাটতি পূরণে অভ্যন্তরীণ খাতের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নেবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। আর জাতীয় সঞ্চয়পত্র থেকে ঋণ নেবে ৩২ হাজার কোটি টাকা। এ ছাড়া অন্যান্য খাত থেকে নেওয়া হবে পাঁচ হাজার এক কোটি টাকা।

বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকা।

আরও পড়ুন: বাড়লো সিগারেটের দাম

বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.২ শতাংশ। আর মূল্যস্ফীতি ৫.৩ শতাংশের মধ্যে সহনীয় পর্যায়ে রাখার পরিকল্পনা করা হচ্ছে।

চলতি বছরের বাজেটে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাতে। স্থানীয় শিল্প সুরক্ষায় দেয়া হয়েছে বিশেষ ছাড়। এছাড়া ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন, কৃষি খাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দেয়া হয়।

অর্থবছরের পুরো সময়ে থাকছে সরকারের নানা ধরনের খাদ্য বান্ধব কর্মসূচি, বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা। এটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের দায়িত্ব কালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট।

প্রসঙ্গত, দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেন তাজউদ্দীন আহমদ। ১৯৭২ সালের ৩০ জুন ঘোষণা করা সেই বাজেটের আকার ছিলো ৭৮৬ কোটি টাকা। স্বাধীনতার ৫০ বছরে দেশের বাজেটের আকার বেড়েছে ৭৬৭ গুণ।

আরও পড়ুন: অভ্যন্তরীণ খাতে ঋণের লক্ষ্যমাত্রা এক লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি

এ পর্যন্ত সর্বমোট ৪৯টি বাজেট উত্থাপন করেছেন ১২ ব্যক্তি। এর মধ্যে একজন রাষ্ট্রপতি, ৯ জন অর্থমন্ত্রী ও দু’জন অর্থ উপদেষ্টা।

ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ১২টি করে বাজেট উত্থাপন করেছেন প্রয়াত এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের হয়ে রেকর্ড টানা ১০টি বাজেট উপস্থাপন করেন।


একাত্তর/আরএ

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে মাত্র ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ (৪২৮ মিলিয়ন) মার্কিন ডলারে। একই সময়ে ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার...
কাল অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। যেখানে নিজেদের প্রস্তাবনা জমা দিতে পারেন মালিকপক্ষ। পর্যালোচনা শেষে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্তও। যদিও, শ্রমিকদের প্রস্তাব আর মালিকদের...
সারা দেশে নির্মিত হবে ৬শ মডেল স্কুল, প্রতিটিতে খরচ ধরা হয়েছে ১১৪ কোটি টাকা। এতে মোট ব্যয় দাঁড়াবে সাড়ে ৬৮ হাজার কোটি টাকা। প্রত্যেক এমপির জন্য বরাদ্দ দুটি করে স্কুল। প্রাক উন্নয়ন প্রস্তাবনা অনুযায়ী,...
পরিচালনার অনিয়মসহ দেড়যুগ ধরে প্রায় সোয়া দুইশ কোটি টাকা লোকসানে জনতা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জের ইতালি শাখা। প্রয়োজন না থাকায় নিয়ন্ত্রক সংস্থা বন্ধ করে দেয়ার সুপারিশ করলেও ইমেজ বা...
বৈশ্বিক উষ্ণতা রোধে যথেষ্ট শক্তিশালী নয় এমন অভিযোগে কপ-৩১ সম্মেলনের সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার উপস্থাপিত চূড়ান্ত খসড়া চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য কয়েকটি দেশ। এর ফলে...
নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ শুরু করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাম্প্রতিক বক্তব্যে তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে...
যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে দিন-রাত সর্বোচ্চ সতর্ক অবস্থানে...
প্রথমার্ধের ঢিলেঢালা ও ভুলভরা খেলা ঝেড়ে ফেলে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বার্সেলোনা। দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দাপুটে ও তেজোদীপ্ত ফুটবলে দারুণভাবে ঘুরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর