বাজেটে কোনো দুর্বলতা নেই: অর্থমন্ত্রী

আপডেট : ১০ জুন ২০২১, ০৯:৫৪ এএম

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই বলে দাবী করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৯ জুন) দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

বাজেটে নিম্নআয়ের মানুষের জন্য সুবিধা রাখা হয়নি বলে মন্তব্য করছেন বিশ্লেষকেরা। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাজেটে কোনো দুর্বলতা নেই। আমি কোনো পার্টিকুলার সেগমেন্ট উল্লেখ করতে চাই না। 

মন্ত্রী আরও বলেন, বাজেট যখন বাস্তবায়ন শুরু হবে তখন আমরা দেখব কারা বেনিফিশিয়ারি। উপকারভোগী কারা আমরা সেটি জানতে পারব। যাদের নিয়ে আপনাদের প্রশ্ন তাদের কাভার করার জন্যই আমরা এবারের বাজেট সাজিয়েছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি এবং প্রধানমন্ত্রীও আমাদের নির্দেশ দিয়েছেন, নিম্নআয়ের মানুষদের যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে পারি তাহলে আগামীতে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ নীতিতে আমরা বিশ্বাস করি এবং সেভাবে কাজ করে যাচ্ছি।

আড়াই কোটির মতো নতুন দরিদ্র হয়েছে বলে বেসরকারি সংস্থার প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, তারা এগুলো দেখবে। আমাদের প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার আগে কারো তথ্য গ্রহণ করতে পারি না।


একাত্তর/এআর

চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাঝারিভাবে পুনরুদ্ধার হয়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬ সালের শুরুর দিকে...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মাত্র ১৩ বছর বয়সেই সুইমিং পুলে রাজত্ব কায়েম করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের সাঁতার জাদুকর ইউ জিদি! লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ঠিক দুই বছর আগে টোকিও এশিয়ান গেমসে ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল...
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
দেশে বিপজ্জনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে গিয়ে পৌঁছাল।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর