ডিমের বাজারে স্বস্তি ফেরার আভাস

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৬:৪৭ পিএম

ডিমের দাম চলতি সপ্তাহে কিছুটা কমেছে। রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম ১০ থেকে ১৫ টাকা কমে বিক্রি হয়েছে। এদিকে সরবরাহ না বাড়ায় এখনো চড়া ইলিশের দাম। রুই, তেলাপিয়াসহ অন্যান্য মাছের দামও বাড়তি।

সম্প্রতি দেশে ডিমের দাম অস্বাভাবিক বেড়ে যায়। গত সপ্তাহে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম ১৬০-১৬৫ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। কোথাও তা ১৭০ টাকাতেও বিক্রি হয়েছে।

তবে শুক্রবার ঢাকার বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডজনে দাম কমেছে ১৫ টাকার মতো।

অন্যদিকে, সবজির মধ্যে বেড়েছে বেগুন, ঢ্যাঁড়স ও পটলের দাম। এসব সবজির দাম কেজিতে ১০-২০ টাকা করে বেড়েছে। আর লেবুর হালিতে দাম বেড়েছে ১০ টাকা করে। এদিকে, কয়েকদিন আগে মিলাররা কেজিতে ৫ টাকা কমিয়ে প্যাকেট চিনির দাম ১৩৫ টাকা ঘোষণা করলেও তার কোনো প্রভাব পড়েনি বাজারে। এখনো প্যাকেট চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি হিসেবে। সয়াবিন তেলের নতুন দামের সরবরাহও আসেনি বাজারে বলে দাবি বিক্রেতাদের। যার কারণে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল।

বাজারে আলু ও পেঁয়াজের দাম চড়া । আলু কিনতে হচ্ছে ৪০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে। আর আমদানির পেঁয়াজ মিলছে ৭০ টাকায়।

বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, টমেটো ২৮০ থেকে ৩৬০ টাকা। পেঁপের কেজিও ৪০ থেকে ৬০ টাকা।

মাছের বাজার ঘুরে দেখা গেছে ইলিশের ভরা মৌসুম থাকলেও এক কেজি ইলিশের দাম এখন ১ হাজার ৫০০ টাকার ওপরে। ছোট ও মাঝারি আকারের পাঙাশের দাম ২৫০ থেকে ২৬০ টাকায়। তেলাপিয়া মাছের কেজি ২৫০ টাকা।


একাত্তর/এআর


রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আর একদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে রমজান মাস। এই মাসকে কেন্দ্র করে এরইমধ্যে চলছে মানুষের প্রস্তুতি। রোজার আগে বাজারের কেনাকাটা সেরে নিতে ব্যস্ত ক্রেতারা।
দেশেই চাহিদার বেশি উৎপাদন হওয়ায় ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর