ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু করলো বিমান 

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ পিএম

ঢাকা-চেন্নাই রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ ভারতের শহরটির উদ্দেশে যাত্রা শুরু করে বিমানের বিজি-৩৬৩ ফ্লাইটটি।

মহান বিজয় দিবসের দিন বহু প্রতীক্ষিত ঢাকা-চেন্নাই রুটে বিমানের সরাসরি ফ্লাইটের উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এতোদিন ভারতের দুটো গন্তব্যে সরাসরি ফ্লাইট চালিয়ে আসছে বিমান। কিন্তু চিকিৎসা ও ভ্রমণের জন্য বাংলাদেশিদের কাছে ভারতের দক্ষিণের শহরগুলি বিশেষ করে চেন্নাই আকর্ষণীয় হয়ে উঠেছে।

২০২২ সালে ভারত ভ্রমণ করেছেন বাংলাদেশের প্রায় সাড়ে ১২ লাখ পর্যটক। যা ভারতে যাওয়া মোট পর্যটকের ২০ শতাংশের বেশি। এসব বাংলাদেশিদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ যান চেন্নাইয়ে।

বাণিজ্যিক সুবিধা বুঝে ঢাকা-চেন্নাই রুটে ইতোমধ্যেই ফ্লাইট চালু করেছে বাংলাদেশের ইউএস-বাংলা ও ভারতের ইন্ডিগো। এবার সেখানে যুক্ত হলো বিমান।

সংগৃহীত ইমেজ।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দিয়ে রুটটিতে ফ্লাইট চালাবে বিমান। যাত্রা সময় হবে আড়াই ঘণ্টার মতো। আপাতত সপ্তাহে তিনদিন শনি, সোম ও বৃহস্পতিবার ফ্লাইট চালানো হবে।  

বিমানের ফ্লাইট স্থানীয় সময় ২টা ৪৭ মিনিটে চেন্নাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। আর ফিরতি ফ্লাইট ৪টা ১৫ মিনিটে চেন্নাই থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে সাড়ে ৭টায়।

ঢাকা-চেন্নাই রুটে ইকোনমি ক্লাসে একমুখী ফ্লাইটে ট্যাক্সসহ সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা এবং দ্বিমুখী ফ্লাইটের ভাড়া শুরু ২৬ হাজার ৬৩৫ টাকা।

আর বিজনেস ক্লাসে ট্যাক্সসহ একমুখী ফ্লাইটে সর্বনিম্ন ভাড়া শুরু ৩৭ হাজার ৬২৪ টাকা এবং দ্বিমুখী ফ্লাইটে সর্বনিম্ন ভাড়া ৬১ হাজার ৯৯৫ টাকা।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন।

আরবি 
সব নৈরাজ্য কাটিয়ে বাংলাদেশ বিমানকে একটি সচল ও ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 
২০২৫ সালের বাণিজ্যমেলা জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বেশ কয়েক বছর বন্ধ থাকার পর আগামী মার্চ থেকে আবারো শুরু হচ্ছে বিমানের ঢাকা-রোম ফ্লাইট।
ভোটের ডামাডোলের মধ্যে বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রির প্রস্তাব নিয়ে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর