মার্চে চালু হচ্ছে বিমানের ঢাকা-রোম ফ্লাইট

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ পিএম

বেশ কয়েক বছর বন্ধ থাকার পর আগামী মার্চ থেকে আবারো শুরু হচ্ছে বিমানের ঢাকা-রোম ফ্লাইট।

বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম।

তিনি বলেন, ‘রোমে বিমানের ফ্লাইট ২০০৯ এর পর বন্ধ করেছিলাম। এখন আবার চালু করা হবে। এজন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করা আছে, গ্রাউন্ড হ্যান্ডেলিং ফাইনাল করা আছে।

তবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ফ্লাইট বিরতিহীন রোমে যাবে নাকি অন্য কোথাও থামবে না অবশ্য এখনো ঠিক হয়নি।

শফিউল আজিম বলেন, ‘আমরা রোমে সরাসরি অথবা কোনো দেশকে ভায়া করতে পারি। এটি নিয়ে স্টাডি করছি। যদি রোমে সরাসরি ফ্লাইট যায়, তাহলে ৯/১০ ঘণ্টা লাগবে।’

আর বিরতি নেওয়া হলে তা কুয়েত অথবা দুবাই হতে পারে বলে জানান তিনি। তবে এসব বিষয়ে ‘কোনো কিছুই এখনো ফাইনাল না’ বলেও জানিয়েছেন তিনি।

এদিন বিমানের ট্রেনিং সেন্টারে এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত ‘এটিজেএফবি ডায়ালগ’ অনুষ্ঠানে যোগ দেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

শফিউল আজিম বলেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য এরি মধ্যে ৭০০ কোটি টাকার উপকরণ কেনা হয়েছে এবং আরও ৩০০ কোটি টাকার উপকরণ কেনা প্রক্রিয়াধীন রয়েছে।

জনবলকে প্রশিক্ষিত করে বিমানের বিমানের সেবার মান বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

এদিন বিমান বহরের নতুন উড়োজাহাজ কেনার বিষয়েও কথা বলেন শফিউল আজিম। তিনি বলেন, বিমানের জন্য যেটি টেকসই ও লাভজনক হবে, সেই কোম্পানি থেকে নতুন বিমান কেনা হবে। 

আরবি 
সব নৈরাজ্য কাটিয়ে বাংলাদেশ বিমানকে একটি সচল ও ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 
২০২৫ সালের বাণিজ্যমেলা জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
ঢাকা-চেন্নাই রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ ভারতের শহরটির উদ্দেশে যাত্রা...
ভোটের ডামাডোলের মধ্যে বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রির প্রস্তাব নিয়ে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর