বাংলাদেশ এখন বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তি 

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম

স্বাধীনতার ৫৩ বছরে বাংলাদেশে কমেছে দারিদ্র্যের হার। গড় আয়ু, মাথাপিছু আয় বৃদ্ধি ছাড়াও অর্থনীতির নানা সূচকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশ। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এরইমধ্যে জানিয়েছেন, ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর অর্থনীতিবিদরা বলছেন, সামনের বছর থেকে ধনী-দরিদ্র বৈষম্য ও দুর্নীতি কমানোই বড় চ্যালেঞ্জ। 

যদিও করোনা মহামারি আর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মতো বৈশ্বিক সংকট সামাল দিতে হিমশিম উন্নত দেশগুলোও। তবে এসব মোকাবিলা করে অর্থনৈতিক অগ্রযাত্রা ঠিকই ধরে রেখেছে বাংলাদেশ।

এম এ মান্নান বলেন, আমরা ৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে যাওয়ার পরিকল্পনা করেছি। এরই মধ্যে আমরা দরিদ্রতা, শিক্ষার হার, শিশুমৃত্যু কমানোসহ অনেক কিছুতেই সাফল্য পেয়েছি। তবে এই ধারা অব্যাহত রাখতে হিংসা ও ধ্বংসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

কোথা থেকে শুরু

১৯৭১ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ছিলো দক্ষিণ এশিয়ার দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। নানা সময়ে এদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বঙ্গবন্ধুর নানা উদ্যোগে বিজয়ের মাত্র সাড়ে তিন বছরে মাথাপিছু আয় ৯৪ থেকে ২৭৮ ডলারে উন্নীত হয়। প্রবৃদ্ধি ছাড়ায় নয় শতাংশ। বিজয়ের ৫৩ বছরে মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৭৬৫ ডলার। মোট জাতীয় উৎপাদনের লক্ষ্য ৭ দশমিক ৫ শূন্য শতাংশ।

সেখান থেকে শুরু করে দেশ এখন ধারাবাহিক উন্নয়নের পথে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পদ্মা সেতু, বিমানবন্দরের থার্ড টার্মিনাল, টানেলসহ অত্যাধুনিক অবকাঠামো নির্মাণ শেষে মেট্রোরেলের যুগে দেশ।  

অর্থনীতিবিদরা বলছেন, আর্থ-সামাজিক খাতে উন্নতি করেছে দেশ। তবে ব্যক্তিগত দুর্নীতিই উন্নয়নের বড় বাধা। অর্থনীতিবিদ ও উন্নয়ন চিন্তাবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, আমরা গত এক দশকে অর্থনীতির বেশ কিছু সূচকেই এগিয়ে গেছি। অনেকটা ঠিক পথে আছি। সবাই যদি ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থকে গুরুত্ব দেয় তাহলে আমরা আরও বেশি শক্তিশালী অর্থনীতির ভিত তৈরি করতে পারব।

আরবিএস  
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে, মাত্র ১ শতাংশ ছাড় দিয়ে, কয়েকগুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া, দেশটির...
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর