সন্দেহজনক লেনদেন বেড়েছে, থেমে নেই অর্থ পাচার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪১ পিএম

আগের বছরের তুলনায় দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গত অর্থবছরে সন্দেহজনক লেনদেন ৬৪ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ।

সংস্থাটি বলছে, আর্থিক খাতের সন্দেহজনক লেনদেন সবচেয়ে বেশি হয়েছে ব্যাংকের মাধ্যমে। আর ব্যাংক ঋণ নিয়ে বিদেশে অর্থপাচারের ঘটনা থেমে নেই।

তবে একবার বিদেশে পাচার হয়ে গেলে সেই অর্থ নানা জটিলতায় অর্থ ফিরিয়ে প্রায় অসম্ভব বলেও মনে করছে বিএফআইইউ।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছেন বিএফআইইউয়ের প্রধান মাসুদ বিশ্বাস।

তিনি বলেন, গত ২০২২-২৩ অর্থবছরে দেশের ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তিন কোটি ৮৬ লাখ ৮০ হাজারটি লেনদেন হয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ ২২ লক্ষ ৮৬ হাজার ২০০ কোটি।

আর এরমধ্যে ১৪ হাজার ১০৬টি সন্দেহজনক লেনদেন হয়েছে বলে জানান মাসুদ বিশ্বাস। বলেন, গতবছর সন্দেহজনক লেনদেন তার আগের তুলনায় বেড়েছে ৬৪ দশমিক ৫৮ শতাংশ বেশি।

অনলাইন জুয়া, বেটিং, ক্রিপ্টো ট্রেডিং, ডিজিটাল হুন্ডিসহ অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মে প্রতারণামূলক কার্যক্রমের দৌরাত্ম্যের কারণে সন্দেহজনক লেনদেন বেড়েছে বেড়েছে বলেও জানান বিএফআইইউ প্রধান।

তবে এসব সন্দেহজনক লেনদেনের বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে এ বিষয়ে মাসুদ বিশ্বাস বলেন, আমরা কিন্তু কোনো কেস করি না। আমরা রিপোর্ট করে সংশ্লিষ্ট দ্বায়িত্বপ্রাপ্ত সংস্থাকে দেই।  

তিনি জানান, গত অর্থবছরে দুদক, পুলিশ, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরসহ অন্যান্য সংস্থার কাছে এক হাজার ৭৫টি অভিযোগ জমা দিয়েছে বিএফআইইউ, এর মধ্যে এক হাজার ৭১টির নিষ্পত্তি সম্ভব হয়েছে।

এদিকে ঋণ নিয়ে ও ব্যাংকের মাধ্যমে বাণিজ্যের আড়ালে অর্থপাচারের ঘটনা ঘটেই চলেছে বলে  জানান আর্থিক গোয়েন্দা প্রধান। বলেন, টাকা একবার পাচার হলে তা ফেরত আনা প্রায় অসম্ভব।

‘মানিলন্ডারিং হলো আন্তঃদেশীয় (ট্রান্সন্যাশনাল) অপরাধ।  এখানে বহু পক্ষ, বহু দেশ জড়িত থাকে। একবার যদি টাকা পাচার হয়ে বিদেশে চলে যায়, তাহলে তা কিন্তু ফিরিয়ে আনা খুব কঠিন,’ বলেন বিএফআইইউ প্রধান।

তবে তদন্তের স্বার্থে অর্থপাচারকারীদের নাম বলতে চাননি মাসুদ বিশ্বাস। বলেন, প্রভাবশালীদের অর্থপাচারের বিষয়গুলো অনেক সময় আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়।

আরবি
বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। 
বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ পাচারকারীরা শয়তানের মতো। তারা হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাচার করেন। আবার সেই টাকা প্রবাসী আয় বা রেমিটেন্স হিসেবে দেশে ঢুকিয়ে সরকারের প্রণোদনা হাতিয়ে নেন।
এ বছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া প্রায় কয়েকশ কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর