রিহ্যাবের নতুন সভাপতি ওয়াহিদুজ্জামান

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের নতুন সভাপতি হয়েছেন মো. ওয়াহিদুজ্জামান। তিনি জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক।

জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন ব্রিক ওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী ভূইয়া। তারা দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও সড়কে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যালয়ে ভোটের পর এই দুজন ছাড়াও আরো তিনজন সহসভাপতি নির্বাচিত হন।

গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় রিহ্যাবের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনে। ২৯টি পদের মধ্যে ২৫টিতেই জয়ী হয় ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ।

সেদিনের নির্বাচিত পরিচালকরাই বৃহস্পতিবার রিহ্যাবের নতুন সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও পাঁচ সহসভাপতি নির্বাচিত করেন। তবে এই সাত পদের মধ্যে পাঁচজন হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর বাকি দুই সহসভাপতি পদে নির্বাচন হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন সহসভাপতি হলেন- হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এম এ আউয়াল, আরমা রিয়েল এস্টেটের চেয়ারম্যান আবদুর রাজ্জাক এবং আরএফ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন।

পরিচালকদের ভোটে নির্বাচিত হওয়া দুই সহসভাপতি হলেন- আক্তার প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার বিশ্বাস এবং বেসিক বিল্ডার্সের এমডি আবদুল লতিফ।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও রিহ্যাবের প্রশাসক জান্নাতুল ফেরদৌসের উপস্থিতিতে এদিনের নির্বাচন পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত কুমার দে।

আরবি
তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন শনিবার। 
পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় দাবি করে বিজিএমইএর আসন্ন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ফোরাম প্যানেল, যেখানে মূল প্রতিপাদ্য হিসেবে ‘সাসটেইনেবল স্মার্ট বিজিএমইএ’ গড়ে তোলাসহ পোশাক খাতের উন্নয়নে...
রেমিটেন্স, রপ্তানি, সুবাতাস, নির্বাচনকালীন সময়, ডিসেম্বর, তিন মাস, রেমিটেন্সের প্রবাহ, দুই বছরের রেকর্ড, জানুয়ারি, রেকর্ড, ৫৭২ কোটি, ৪৭ ডলারের পণ্য, পণ্য রপ্তানি,
নতুন বছরের প্রথম শুক্রবার বাজারে কমেছে ক্রেতার সমাগম। আসন্ন নির্বাচনে নিজ নিজ এলাকায় ভোট দিতে যাওয়ায় বাজারে ক্রেতা কম বলে দাবি বিক্রেতাদের।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর