সাপ্লাই চেইন মনিটরিং ব্যবস্থা শুক্রবার থেকেই: টিটু

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০২:৩৭ পিএম

সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম শুক্রবার থেকেই চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার সব বড় বাজার মন্ত্রণালয়ের নজর দারিতে আছে। আর সারাদেশে নিত্যপণ্যের ন্যায্য মূল্য নির্ধারণে ভোক্তা অধিদপ্তর জেলা ও উপজেলা পর্যায়েও কাজ করছে।

ভোক্তাদের সুপার শপের সঙ্গে তুলনা করে কাঁচাবাজার থেকে পণ্য কেনার পরামর্ষ দেন তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন, সুপারশপে তুলনামূলক কম ও নির্ধারিত দামে পণ্য বিক্রি হয়। কাঁচা বাজারে বিক্রেতা বেশি দামে বিক্রি করে অনেক সময় সেই দামই প্রতিষ্ঠিত হয়ে যায়।

তিনি বলেন, ন্যায্য দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে ভোক্তারা সুপার শপের দাম বা ফিক্সড প্রাইসকে ভিত্তি ধরতে পারেন। সে হিসাব ধরে সাধারণ খুচরা বাজারে দামাদামি করতে পারেন।

‘তবে বিষয়টি স্বতঃসিদ্ধ না। যদি সুপার শপে দাম বেশি রাখে, সেক্ষেত্রে ব্যবস্থা নেবে সরকার,’ যোগ করেন তিনি।

লেবু, বেগুনসহ কিছু পণ্যের চড়া দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কৃষিপণ্য বিপনন ও বাজারজাত করার ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই।

বাজার নিয়ন্ত্রণের জন্য শতভাগ সফলতা আনা সম্ভব হয়নি মন্তব্য করে তিনি বলেন, উৎপাদনের পর পরিবহনসহ অন্যান্য কারণে দাম বেড়ে যাচ্ছে।

আর ঢাকার সব বড় বাজার বাণিজ্য মন্ত্রণালয়ের নজরদারিতে আছে বলেও জানান টিটু। বলেন, সাপ্লাই চেইন মনিটরিং এর আওতায় আসছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, সরবরাহ ব্যবস্থা অনুসরণ করলেই প্রমাণিত হবে, বাণিজ্য মন্ত্রণালয় সফল নাকি ব্যর্থ।

আরবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শীতের প্রভাবে এক ধরনের ‘শিতলতা’ বিরাজ করছে। মৌসুমি সবজির ব্যাপক সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমছে মাছ ও মুরগির দাম।
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ‘স্বস্তি’ থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ আছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৃষ্টির অজুহাতে আবারও রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সবজির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর