বাংলাদেশের চ্যালেঞ্জ মূল্যস্ফীতি, কমবে প্রবৃদ্ধি: বিশ্বব্যাংক

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০১:৪৯ পিএম

প্রায় দুই অঙ্কের কাছে পৌঁছানো মূল্যস্ফীতির হার কমানোই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বৈশ্বিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক।

একই সঙ্গে চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার কমে পাঁচ দশমিক ছয় শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের বিশ্বব্যাংক কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ করে এসব কথা বলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লায়ে সেক।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে ভোগাচ্ছে ব্যালেন্স অব পেমেন্ট সমস্যা এবং ব্যাংকিংসহ আর্থিক খাতের দুর্বলতা। এ কারণে চলতি ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি খানিকটা কমে ৫ দশমিক ৬ শতাংশ হবে।

গত অর্থবছরে (২০২২-২৩) জিডিপি প্রবৃদ্ধি সাত দশমিক পাঁচ শতাংশ প্রাক্কলন করা হলেও বছর শেষে তা হয়েছে পাঁচ দশমিক ৭৮ শতাংশে।

তবে আগের কয়েকবছরে উচ্চহারে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করে বাংলাদেশ। ২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড আট দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়।

চলতি অর্থবছরে সাত দশমিক ৫০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কিছুটা কমলেও তার পরের বছর বাড়বে।

‘জ্বালানি তেলের মূল্য সমন্বয় পদ্ধতি চালু, রপ্তানির ভর্তুকি কমানোসহ বেশ কিছু সংস্কারের কারণে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে হবে পাঁচ দশমিক সাত শতাংশ,’ বলেন তিনি।

আব্দুল্লায়ে সেক বলেন, ব্যাংকিং খাতসহ বাংলাদেশের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক।

তবে রাজস্ব আদায় বাড়াতে আমদানি নির্ভর শুল্ক আদায় থেকে বেরিয়ে এসে প্রত্যক্ষ কর বাড়ানোর ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।

বিশেষ করে ২০২৬ সালে উন্নয়নশীল দেশে পরিণত হতে ট্রেডভিত্তিক রাজস্ব আদায় নির্ভরতা কমানোর বিকল্প নেই বলেও সংস্থাটি মনে করছে।

আরবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি বা এক দশমিক এক...
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাতগুলোতে বড় আকারের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর