ডলারের দাম বাড়ার সুফল পাবে রেমিট্যান্স ও রপ্তানি খাত: সালমান

আপডেট : ০৯ মে ২০২৪, ০৫:৩৫ পিএম

ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের ওপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর বিকল্প ছিলো না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় ডলারের দাম বাড়ানো নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সালমান এফ রহমান। বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ডলারের দাম হুট করেই বাড়ানো হয়েছে।

তবে এর ফলে রেমিট্যান্স আয় ও রপ্তানিমুখী শিল্প উপকৃত হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে, নীতি সুদহার বা রেপো রেট দশমিক ৫০ পয়েন্ট বাড়িয়ে বৃহস্পতিবার থেকে করা হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের আরেক সার্কুলারের ডলারের দাম সাত টাকা বা‌ড়িয়ে ১১০ টাকা থেকে ১১৭ টাকা করা হয়েছে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী শুরু হওয়া মার্কিন বাণিজ্য প্রদর্শনী চলবে আগামী ১১ মে পর্যন্ত।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে এই ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা।

আরবি
দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে অব্যাহত রয়েছে প্রবাসী আয়ের জোয়ার। চলতি ২০২৬-২৭ অর্থ বছরের আগস্ট মাসের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ (২.১৪ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। গত...
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
মার্চে ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পুরো মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তারা। দেশ স্বাধীনের পর এটিই...
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১ মার্চ সময়ে গতবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ হাজার ৬৬৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর