চোরাই চিনিতে ধ্বংসের মুখে দেশের শোধনাগার

আপডেট : ১৩ মে ২০২৪, ০৩:৪৭ পিএম

ভারতীয় চোরাই চিনিতে সয়লাব দেশের বাজার। এতে ধ্বংসের মুখে পড়েছে বেসরকারি খাতের চিনি শোধনাগারগুলো। ছয় লাখ টন অবিক্রীত চিনির মজুদ আটকে গেছে পাঁচটি সুগার রিফাইনারির গুদামে। এতে একদিকে উৎপাদন কমছে, অন্যদিকে ঋণের বোঝা বাড়ছে প্রতিষ্ঠানগুলোর।

দেখে মনে হবে এটা কোন বিশাল আকৃতির পাহাড় অথবা বালু মহাল! কিন্তু না। এগুলো হলো, মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের গুদামে পড়ে থাকা দেড় লাখ টন চিনি।

কেনো পড়ে আছে এসব চিনি? কি কারণে বন্ধ হওয়ার উপক্রম দেশিয় রিফাইনারি প্রতিষ্ঠানগুলো? একমাত্র কারণ, ভারতীয় চোরাই চিনিতে দেশের বাজার এখন সয়লাব!

হাত বাড়ালেই বস্তার পর বস্তা মিলছে ভারতীয় চোরাই চিনি। ফলে, মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডসহ দেশের পাঁচটি রিফাইনারি প্রতিষ্ঠানের গুদামে ছয় লাখ টন চিনি এভাবে অবিক্রীত অবস্থায় পড়ে আছে।

মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবু বাকার জানালেন, বিশেষ করে রোজার মাসে এক লাখ ২০ হাজার মেট্রিকটন চিনি বিক্রির সম্ভাবনা ছিলো। কিন্তু, ওই মাসে মাত্র ৫০ হাজার মেট্রিকটন চিনি বিক্রি হয়েছে।

তিনি বলেন, ভারতীয় চোরাই চিনির কারণে বাজারে দেশীয় চিনির বিক্রি কমেছে। এই বিশাল চিনির স্তূপ ছাড়াও পড়ে রয়েছে বিপুল পরিমাণ চিনি উৎপাদনের কাঁচামাল।

সুগার রিফাইনারি মালিকদের মাথার উপর ঝুলছে ঋণের বোঝা। সরকারও রাজস্ব হারাচ্ছে ৫ হাজার কোটি টাকার ওপর। এছাড়া নিম্নমানের চিনি খেয়ে চরমভাবে স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন, ভোক্তারা।

সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী জানান, এভাবে চলতে থাকলে ধীরে ধীরে রুগ্ন হবে দেশের চিনি শিল্প। এতে এ খাতে যে কর্মসংস্থান গড়ে উঠেছে, তাও কমবে। আর যারা এ ব্যবসায় পুঁজি লগ্নি করেছে, তারাও ক্ষতিগ্রস্ত হবে।

চিনি শিল্পের ক্রান্তিকালে এসে ৮ হাজার কোটি টাকার এই শিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। অবৈধ পথে নিম্নমানের চিনি অনুপ্রবেশ বন্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা প্রদান করার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধও জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব গোলাম রহমান বলেন, কমপক্ষে ৭-৮ হাজার কোটি টাকা বিনিয়োগ আছে এ খাতে। প্রধানমন্ত্রীর কাছে চিনি চোরাচালান বন্ধ করে এ সমস্যা সমাধানের জন্য আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনভূক্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের বাৎসরিক উৎপাদন সক্ষমতা ৩০ লাখ টনের মতো। আর সুগার রিফাইনারি এসব প্রতিষ্ঠান চাহিদার ৯৯ শতাংশ চিনির যোগান দেয়।

আর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ খাতে জড়িত লক্ষাধিক মানুষ। সুতরাং চিনি চোরাচালান বন্ধ না হলে সুগার রিফাইনারি কোম্পানির মতোই চরম ঝুঁকির মুখে পড়বেন এসব মানুষেরা।

একাত্তর/জো
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর