২৫ হাজার কোটি টাকার চামড়া শিল্প ধুঁকছে কেন?

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৭:১৪ পিএম

দেশের চামড়া শিল্পের ব্যবসার আকারে প্রায় ২৫ হাজার কোটি টাকার। এর প্রায় অর্ধেকই আসে বিদেশের বাজার থেকে। অথচ দেশের রপ্তানি ঘুরপাক খাচ্ছে এক বিলিয়ন ডলারের ঘরে। কারণ আর্ন্তজাতিক এলডব্লিউজি সনদের অভাবসহ নানা কারণে ধুঁকছে এই শিল্প। তবে এই শিল্পের শ্রমিক নেতা থেকে শুরু করে বিশেষজ্ঞরাও বলছেন, পরিস্থিতির জন্য সরকার ও ট্যানারি মালিকরাই দায়ি। 

সাশ্রয়ে দেশীয় চামড়াজাত পণ্য কিনে বাংলাদেশের ক্রেতারা লাভবানই হচ্ছেন বলা যায়। এমনি মেড ইন বাংলাদেশ লেদার সু অ্যান্ড লেদারগুডস কিনে তৃপ্ত হতে পারতেন অনেক বেশি সংখ্যক বিদেশি ক্রেতা। কিন্তু সে সম্ভবানার তুলনায় অর্জন নগন্য। 

দেশে পাওয়া কাচা চামড়ায় প্রক্রিয়াজাত ফিনিশড লেদার এবং এ দিয়ে তৈরি জুতা ও চামড়াপণ্যের বিক্রির হিসেবে দেশে-বিদেশে এই শিল্পের ব্যবসার আকার ২৫ হাজার কোটি টাকার বেশি। এর অর্ধেক আসে রপ্তানি থেকে। তবে রপ্তানি আশানুরূপ বাড়ছে না! 

ইপিবি’র হিসেবে, চলতি অর্থ-বছরের ১১ মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ১৪ শতাংশ কমে শূণ্য দশমিক ৯৬ বিলিয়ন ডলারের নেমেছে। যেখানে বৈশ্বিক বাজার এখন ৪৬৮ বিলিয়ন ডলার। 

এমনকি ট্যানারি খাতের শ্রমিক নেতাও জানেন যে, কমপ্লায়েন্সের অভাবেই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চামড়াজাত পণ্য এখন দাম পাচ্ছে না। আর চাহিদাও বাড়ছে না।  

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ বলেন, এলডব্লিউজি পাওয়ার জন্য আপনার কারখানা কমপ্লায়েন্ট কি না, আপনি পরিবেশ বান্ধব কি না, আপনি শ্রমিকদের সোস্যাল কমপ্লায়েন্স মিট করেন কি না, কোয়ালিটি মানে কি না- এগুলো কোনোটার মধ্যেই আপনি পড়েন না। 

চামড়া শিল্প বিশেষজ্ঞ জামাল উদ্দীন আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতির জন্য ট্যানারি মালিকদের দোষই বেশি। 

তিনি বলেন, দেশে তামাক বোর্ড, চা বোর্ড আছে। তাদের যে আউটপুট, যে রেভিনিউ অথচ একটি চামড়া বোর্ড করতে পারে না! 

বিশ্বজুড়ে চামড়াজাত পণ্যের বাজারের ৩০ শতাংশ চীনের দখলে এরপর আছে ভিয়েতনাম, ভারত, ইতালি ও ফ্রান্স। অন্যদিকে বাংলাদেশের দখল এক শতাংশের সিকিভাগও নয়। যদিও বিশ্বের মোট গবাদিপশুর প্রায় দুই শতাংশ লালন হয় এদেশে।  

 

একাত্তর/এসি
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
হাজারীবাগের চামড়া শিল্পকে অপরিকল্পিতভাবে সাভারে স্থানান্তর করায় জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানালেন পরিবেশ বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। দেশের সম্ভাবনাময় এই শিল্পকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব...
কোরবানি ঈদের তিন দিনে সাড়ে পাঁচ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করেছেন ট্যানারি মালিকরা। তবে চাহিদা না থাকায় এবার প্রায় সাড়ে পাঁচ লাখ পিস ছাগলের চামড়া নষ্ট হয়েছে।বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন আরও...
ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা বুঝে না পাওয়া, অর্থ সংকট আর লবণের চড়া বাজারের কারণে এবারও ব্যবসা হারানোর শঙ্কায় পোস্তার আড়ৎদাররা। তারা বলছেন, গেলো কয়েক বছরের তুলনায় এবার কাঁচা চামড়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর