মূল্যস্ফীতি সহনীয় হতে আরও তিন মাস: অর্থ উপদেষ্টা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

মূল্যস্ফীতি কমানো বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সহনীয় মাত্রায় আসতে আরো তিন মাস সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশের অনেক ব্যাংকের অবস্থা নাজুক। বিশেষ তহবিলের মাধ্যমে সংকট কাটানো হচ্ছে। কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হলেও আসছে বাজেটে পুনর্মূল্যায়ন হতে পারে।

দেশের মূল্যস্ফীতি দুই অঙ্কের নিচে নামাতে সরকারের কোনো পদক্ষেপই কাজে আসছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসেও দেশের সার্বিক মূল্যস্ফীতি ১০ দশমিক ৮৯ শতাংশ আর খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ।

মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টাও স্বীকার করেন মূল্যস্ফীতি কমানো সরকারের বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, অনেকে দেশের অর্থনৈতিক অবস্থাকে শ্রীলঙ্কার সাথে তুলনা করলেও পরিস্থিতি একেবারেই ভিন্ন। দেশের ব্যাংকের অবস্থা ও পণ্যে ভ্যাট বাড়ানো নিয়েও।

তিনি জানান, রমজানে প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। আর বৈঠকে মসুর ডাল ও সার ক্রয়ের অনুমোদন দেয়া হয়।

একাত্তর/আরএ
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে কমিশন রিপোর্ট দেবে। পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ থাকছে। ফলে চাকুরিজীবীরা সন্তুষ্ট হবেন বলে মনে করেন অর্থ...
মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুদ হার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি...
চলতি বছরের অক্টোবর মাসে মূল্যস্ফীতি ছিলো আট দশমিক ১৭ শতাংশ। নভেম্বরে তা বেড়ে হয়েছে আট দশমিক ২৯ শতাংশ। আর খাদ্যপণ্যের ক্ষেত্রেও বাড়তি ছিলো এই হার। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর