এলপি গ্যাসের দাম কমলো

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৩:৫২ পিএম

মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি থেকে ৪৫ কেজির সিলিন্ডারের দাম কমালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির সিলিন্ডারে ২৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৫০ টাকা।

সোমবার (৩ মার্চ) বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে দাম কমার এই ঘোষণা দেয় কমিশন। জানায়, আজ সন্ধ্যা ছয়টা থেকেই নতুন দাম কার্যকর হবে। 

এছাড়া ৫.৫ কেজি সিলিন্ডারে দাম ৬৬৪ টাকা, ১২.৫ কেজির দাম এক হাজার ৫১০ টাকা, ১৫ কেজির দাম এক হাজার ৮১২ টাকা, ১৬ কেজির দাম এক হাজার ৯৩৩ টাকা, ১৮ কেজির দাম দুই হাজার ১৭৫ টাকা, ২০ কেজির দাম দুই হাজার ৪১৬ টাকা, ২২ কেজির দাম দুই হাজার ৬৫৮ টাকা, ২৫ কেজির দাম তিন হাজার ২০ টাকা, ৩০ কেজির দাম তিন হাজার ৬২৪ টাকা, ৩৩ কেজির দাম তিন হাজার ৯৮৭ টাকা, ৩৫ কেজির দাম চার হাজার ২২৮ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের পাঁচ হাজার ৪৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত দুই ফেব্রুয়ারি ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি’র সোমবারের ঘোষণা অনুযায়ী, একইসঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৩১ পয়সা কমানো হয়েছে। অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৭ টাকা ৭৪ পয়সা থেকে কমিয়ে  ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

একাত্তর/এসি
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আগস্ট মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম সমন্বয় করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি...
ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে বাড়ল চার টাকা ২১ পয়সা বাড়লো। সেই হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা...
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭তম তলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর