২৬% সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ টিকতে পারবে না: গভর্নর

আপডেট : ২১ মে ২০২৫, ০৩:১১ পিএম

২৬ শতাংশ হারে সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ টিকে থাকতে পারবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর। কারণ হিসেবে তিনি বলেন, গ্রাহক এজেন্ট ব‍্যাংকের শাখা থেকে অর্ধেক সুদে ঋণ পাচ্ছেন। কাজেই ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকতে না পেরে চড়া সুদের ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠানগুলো বাজার থেকে ছিটকে পড়বে। 

বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আর্থিকখাতকে শক্তিশালী করা মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ৪৮ বিলিয়ন ডলার থেকে যে রিজার্ভ ২০ বিলিয়নে নেমে এসেছে, তা তিনি টেনে ৪০ বিলিয়নে উন্নতি করতে চান। আগামী মাসের মধ্যে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।  

আর্থিক লেনদেনকে করমুক্ত করতে হবে দাবি করে ‘উদোর পিণ্ডি, বুদোর ঘাড়ে চাপানো’ যাবে না বলেও মন্তব্য করেন আহসান এইচ মনসুর। 

এদিকে ১৯৭১ থেকে ২০২৪; দীর্ঘ ৫৩ বছরে দেশে ব্যাংকিং খাত কোন অবস্থায় পৌঁছেছে, তার একটা হিসেব কষেছে গবেষণা রিচার্স ইনন্সিটিউট-পিআরআই। তারা বলছে, ব্যাংক লোনের ৭৫ শতাংশই; মাত্র এক শতাংশ একাউন্টধারীর পকেটে। আবার, ব্যাংকের ৪২ শতাংশ ডিপোজিট, এক শতাংশ একাউন্টধারীর।

পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান জানান, গেলো পাঁচ বছরে লোনের ৬২ দশমিক ৯৫ শতাংশ ও ডিপোজিটের ৫১ দশমিক ৮ শতাংশ ঢাকা জেলায় এবং ডিপোজিটের ১৩ দশমিক ৫ শতাংশ ও লোনের ১৫ দশমিক ৪৫ শতাংশ চট্টগ্রামের গ্রাহকেরা নিয়েছে। 

একাত্তর/এসি
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর