আগামীকাল গঠন করা হচ্ছে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড। শ্রম মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে আলোচনা হয়।
এছাড়া শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেমসহ অনেকে।
