বিটিভির 'ফিরে এসো চিঠি' নিয়ে নস্টালজিয়ায় ভাসছে দর্শক

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

ডাকপিয়নের সাইকেলের মিষ্টি ঘণ্টা, কাগজের পাতায় জমে থাকা মায়াময় ঘ্রাণ আর স্মৃতির ঠিকানায় হারিয়ে যাওয়া চিঠি নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হয়েছে নতুন পাক্ষিক আয়োজন ‘ফিরে এসো চিঠি’। যান্ত্রিক ও ব্যস্ত এই সময়ে চিঠির হারানো দিন আর আবেগকে ফিরিয়ে আনার এই উদ্যোগ ইতিমধ্যে দর্শকদের মনে গভীর দাগ কেটেছে।

চিঠি শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এ হলো অপেক্ষার মাধুর্য এবং হৃদয়ের সুতীব্র অনুভূতির স্পন্দন। ঐতিহ্যের ধুলোমাখা ডাকবাক্সগুলো খুলে অতীতের যোগাযোগ ব্যবস্থা, সমাজচিত্র, ইতিহাস, শিল্পকর্ম ও দর্শনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বিটিভি নিয়ে এসেছে বিশেষ গবেষণাধর্মী অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’।


গত ১১ নভেম্বর বুধবার রাত ১১টা ৫ মিনিটে অনুষ্ঠানটির প্রথম পর্ব সম্প্রচারিত হয়, যার মূল বিষয়বস্তু ছিল ‘নজরুলের চিঠি’।

বিশিষ্ট লেখক অনার্য মুর্শিদের গবেষণা ও গ্রন্থনায় এবং বিটিভির সংবাদ পাঠিকা মেহেনাজ মুন্নির সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটিতে চিঠির সেকাল ও একালের রূপ চমৎকারভাবে ফুটে উঠেছে। দুই প্রজন্মের অতিথিদের অংশগ্রহণে এটি হয়ে উঠেছে এক সুন্দর সেতুবন্ধন।

অনুষ্ঠানটির প্রযোজক গোলাম মোর্শেদ এবং প্রধান সমন্বয়ক এনামুল হক। এ ছাড়া এর নির্মাণ সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ‘দোয়েল কমিউনিকেশনস্’।

অনুষ্ঠানের প্রযোজক গোলাম মোর্শেদ জানান, বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি তরুণ অতিথিদের যুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানটি একটি ‘কালের আয়না’ হয়ে উঠেছে, যেখানে প্রজন্মের পর প্রজন্মের অনুভূতির গল্প প্রতিফলিত হচ্ছে।


অন্যদিকে, দোয়েল কমিউনিকেশনস্-এর প্রধান নির্বাহী মসিউর রহমান বলেন, ব্যস্ততার এই যুগেও প্রিয়জনদের আবেগ ও অনুভূতি উপলব্ধি করার যে মানবিক আহ্বান, তা এই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সব মিলিয়ে, ডিজিটাল যুগের ভিড়ে হারিয়ে যাওয়া চিঠির নস্টালজিয়া এবং সাহিত্যের গভীরতা নিয়ে ‘ফিরে এসো চিঠি’ দর্শকদের হৃদয়ে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে।

একাত্তর/এআরএস
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বলিউডের ‘ভাইজান’ সালমান খানের হাতে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে বিদেশিদের উপস্থিতি সবসময় এক অন্যরকম চমক। হানিফ সংকেতের এই অনুষ্ঠানটি বিদেশিদের অংশগ্রহণ এক অন্য মাত্রা দেয়।
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় আলাদা তিনটি অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বিদেশি পর্যটক, শিক্ষার্থী, ভিসা, ভারত
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন...
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর